West Bengal Assembly Election 2026 Date: রাজ্যে দুই বা তিন দফায় ভোট, দিনক্ষণ ঘোষণা আজ বিকেলেই! বিধানসভা নির্বাচনের বড় খবর
- Written by:Maitreyee Bhattacharjee
- Published by:Raima Chakraborty
Last Updated:
West Bengal Assembly Election 2026: রবিবারই বাংলা-সহ ৫ রাজ্যে ভোটের দিন ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। সকাল সকাল নির্বাচন কমিশন সূত্রে বড় খবর, কত দফায় হবে ভোট?
advertisement
1/7

রবিবারই বাংলা-সহ ৫ রাজ্যে ভোটের দিন ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। গতকালই ভোটপ্রস্তুতি নিয়ে ফুল বেঞ্চের বৈঠক হয়েছে।
advertisement
2/7
দিল্লির বিজ্ঞান ভবনে হতে পারে নির্বাচন ঘোষণা। আর কিছুক্ষণের মধ্যেই চূড়ান্ত করা হবে কমিশনের তরফে।
advertisement
3/7
কমিশন সূত্রে খবর, রবিবার বিকেল ৪টেয় ঘোষণা হতে পারে নির্বাচনের দিনক্ষণ।
advertisement
4/7
রাজ্যে দুই বা তিন দফায় ভোট। ১৫ এপ্রিল থেকে ৩০ এপ্রিলের মধ্যেই ভোট। মে মাসের ১-২-এ গণনা-র সম্ভাবনা।
advertisement
5/7
২০২৪-এর থেকেও বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে রাজ্যে। কমিশন সূত্রে খবর।
advertisement
6/7
২০২১ সালের বিধানসভা নির্বাচন হয়েছিল আট দফায়। এ বার সর্বোচ্চ দুই বা তিন দফায় ভোট হওয়ার সম্ভবনা পশ্চিমবঙ্গে। প্রথম দফার ভোট হবে নববর্ষের পরে।
advertisement
7/7
কমিশন সূত্রে খবর, কম দফায় ভোট হলেও পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসার কথা মাথায় রেখে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী এবং পর্যবেক্ষক নিয়োগ করা হবে। অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে কমিশন বদ্ধ পরিকর। (রিপোর্টার-- মৈত্রেয়ী ভট্টাচার্য)