TRENDING:

SIR In West Bengal: চূড়ান্ত ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রাজ্যের মন্ত্রী তাজমুল, মালদহে ভোটার-লিস্ট ঘিরে চাঞ্চল্য

Last Updated:
‘বিচারাধীন’ তালিকায় রাজ্যের মন্ত্রী তথা হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুলের নাম। মালদহের হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বাংরুয়ার গ্রামের ২০২ নম্বর বুথের বাসিন্দা তিনি। চূড়ান্ত ভোটার লিস্টে তাঁর নাম '‘বিচারাধীন’ তালিকায় থাকায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা
advertisement
1/6
চূড়ান্ত ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রাজ্যের মন্ত্রী তাজমুল,মালদহে ভোটার-লিস্ট ঘিরে চাঞ্চল্য
এসআইআর-এর খসড়া তালিকার পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পেয়েছে। 'বিচারাধীন' তালিকায় লক্ষাধিক ভোটার। সেই তালিকায় রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেনের নামও। জানা যায়, নাম অমিল থাকায় হিয়ারিংয়ে ডাক পড়েছিল তাঁর। এবার চূড়ান্ত তালিকায় ফের 'বিচারাধীন' অবস্থায় মন্ত্রীর নাম।
advertisement
2/6
শনিবার প্রকাশিত প্রথম দফার চূড়ান্ত তালিকায় ‘ক্যাটেগরি’ আকারে ভোটারদের চিহ্নিত করেছে কমিশন। যাঁরা বাদ পড়েছেন, তাঁদের ক্ষেত্রে ‘ডিলিটেড’ লেখা হয়েছে। যোগ্য ভোটারদের ‘অ্যাপ্রুভড’ করা হয়েছে। এ ছাড়া, নাম রয়েছে, অথচ নথি যাচাই এবং নিষ্পত্তি হয়নি, ওই ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের তালিকায় লেখা ‘বিচারাধীন’। মালদহের হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের নামও রয়েছে বিচারাধীন তালিকায়।‌
advertisement
3/6
নতুন তালিকায় জেলা জুড়ে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২৯ লক্ষ ৮৬ হাজার ২০৩ জন। বাদ পড়েছে প্রায় ১৮ হাজার ভোটারদের নাম। তবে এরই মধ্যে বিচারাধীন রয়েছে ৮ লক্ষ ২৮ হাজার ৮০ ভোটার। সেই তালিকায় রাজ্যের মন্ত্রী তথা হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুলের নাম থাকাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
advertisement
4/6
হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্র মাঝারি শিল্প বস্ত্র ও সংখ্যালঘু উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন। তাঁর নাম রয়েছে সদ্য প্রকাশিত ভোটার তালিকার বিচারাধীন তালিকায়। আর সেই নিয়ে নির্বাচন কমিশন ও কেন্দ্র সরকারের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি
advertisement
5/6
মালদহের হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বাংরুয়ার গ্রামের ২০২ নম্বর বুথের বাসিন্দা মন্ত্রী তাজমুল হোসেন। ভোটার লিস্টে তাঁর নাম ‘বিচারাধীন’ তালিকায় থাকায় উদ্বিগ্ন মন্ত্রী যোগাযোগ করেন জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে।
advertisement
6/6
মন্ত্রী তাজমুল হোসেন জানান,'' গত ১৮ জানুয়ারি নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসআইআরের নোটিস পেয়েছিলাম। লাইনে দাঁড়িয়ে সব নথি জমা করি। তার পরেও ‘বিচারাধীন’ তালিকায় নাম থাকায় অবাক। নির্বাচন কমিশন ও কেন্দ্র সরকার সাধারণ মানুষকে হয়রান করছে।"
বাংলা খবর/ছবি/নির্বাচন/
SIR In West Bengal: চূড়ান্ত ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রাজ্যের মন্ত্রী তাজমুল, মালদহে ভোটার-লিস্ট ঘিরে চাঞ্চল্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল