Job Alert: মাসে ৪২,০০০ টাকা বেতন! আইআইটি খড়গপুরে একাধিক শূন্যপদে নিয়োগ, আবেদনের খুঁটিনাটি জানুন
- Reported by:Ranjan Chanda
- Published by:Shubhagata Dey
Last Updated:
Job Alert: অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে এই পদের জন্য। সেক্ষেত্রে প্রথমে আইআইটি খড়গপুরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে টেম্পোরারি জবস পজিশনে গিয়ে মূল বিজ্ঞপ্তি দেখে আবেদন জানাতে হবে। আবেদন জানানোর শেষ তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২৬।
advertisement
1/6

*গবেষণা করার ইচ্ছে? আপনার কি ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রি রয়েছে? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কিংবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে বি-টেক কিংবা বিই ডিগ্রি রয়েছে। তবে গবেষণা সংক্রান্ত কাজের সুযোগ রয়েছে আইআইটি খড়গপুরে। এখনই আবেদন জানান।
advertisement
2/6
*মোটা অঙ্কের বেতনে গবেষণা সংক্রান্ত চাকরির সুযোগ দিচ্ছে আইআইটি। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। গবেষণা সংক্রান্ত কাজের জন্য বিশেষ এক প্রকল্পে একজন কর্মী নিয়োগ করতে চলেছে আইআইটি। প্রয়োজন প্রথম থেকে ৬০ শতাংশ নম্বর। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কিংবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক কিংবা বিই ডিগ্রি এবং বেশ কিছু ক্ষেত্রে অভিজ্ঞতা। বিশেষ এক প্রকল্পে কাজের জন্য প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট, গ্রেড ২ নিয়োগ করবে আইআইটি।
advertisement
3/6
*অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনের উদ্যোগে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট, গ্রেড ২ নিয়োগ করা হবে। থাকতে হবে প্রকল্পে কাজের জন্য অভিজ্ঞতা। পাওয়ার ইলেকট্রনিক সার্কিট, পিসিবি ডিজাইন ও হার্ডওয়ার ভ্যালিডিটেশনের অভিজ্ঞতা।
advertisement
4/6
*বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনের সহযোগিতায় Development of high-power Grid-friendly Conductive and Static Wireless Chargers for Electric Vehicles(PSV) প্রকল্পে কাজের জন্য একজন কর্মী নিয়োগ করা হবে। সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে এই কর্মী নিয়োগ করা হবে কাজের জন্য।
advertisement
5/6
*বিশেষ এই পদে নিযুক্ত ব্যক্তিদের বেতন প্রতিমাসে ৪২০০০ টাকা। এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। আবেদনের জন্য লাগবে না আবেদন মূল্য, থাকতে হবে অভিজ্ঞতা।
advertisement
6/6
*অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে এই পদের জন্য। সেক্ষেত্রে প্রথমে আইআইটি খড়গপুরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে টেম্পোরারি জবস পজিশনে গিয়ে মূল বিজ্ঞপ্তি দেখে আবেদন জানাতে হবে। আবেদন জানানোর শেষ তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২৬। বিশদে জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।