TRENDING:

Sikkim University JRF: প্রতি মাসে ৩৭ হাজার সাম্মানিক, সিকিম বিশ্ববিদ্যালয়ে গবেষণার দারুণ সুযোগ! কারা কোথায় আবেদন করবেন জানুন

Last Updated:
Sikkim University JRF: উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দিল সিকিম বিশ্ববিদ্যালয়। কোন বিষয়ে গবেষণার সুযোগ? জানুন বিশদে...
advertisement
1/5
প্রতি মাসে ৩৭ হাজার সাম্মানিক, সিকিম বিশ্ববিদ্যালয়ে গবেষণার দারুণ সুযোগ! কারা কোথায় আবেদন করবেন জানুন
সিকিম, ঋত্বিক ভট্টাচার্য : উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দিল সিকিম বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্প্রতি একটি গবেষণা প্রকল্পে কাজের সুযোগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশেষ করে যারা বিজ্ঞান ও গবেষণায় ক্যারিয়ার গড়তে চান, তাঁদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
advertisement
2/5
বিজ্ঞপ্তি অনুযায়ী, জুনিয়র রিসার্চ ফেলো (JRF) পদে নিয়োগ করা হবে। এই নিয়োগটি বিশ্ববিদ্যালয়ের হর্টিকালচার বিভাগের অধীনে পরিচালিত একটি প্রকল্পের জন্য। উল্লেখযোগ্যভাবে, প্রকল্পটি ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি-এর আর্থিক সহায়তায় পরিচালিত হচ্ছে, ফলে গবেষণার মান ও গুরুত্বও যথেষ্ট উচ্চস্তরের।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/5
নির্বাচিত প্রার্থীকে প্রতি মাসে ৩৭ হাজার টাকা সাম্মানিক দেওয়া হবে। আবেদনকারীদের অবশ্যই কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হর্টিকালচার, এগ্রিকালচার, মাইক্রোবায়োলজি বা জীবন বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (NET) বা গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট (GATE) উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক বলে জানানো হয়েছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/5
এছাড়াও, সংশ্লিষ্ট ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতা থাকলে প্রার্থীরা বাড়তি সুবিধা পাবেন। প্রকল্পভিত্তিক এই কাজের মাধ্যমে গবেষণার বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি ভবিষ্যতের অ্যাকাডেমিক বা গবেষণামূলক পেশায় এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/5
আবেদন করতে হলে প্রথমে সিকিম বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে হবে। বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশিকা অনুসরণ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২০ এপ্রিল ২০২৬—তাই আগ্রহীদের দ্রুত আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
বাংলা খবর/ছবি/শিক্ষা/
Sikkim University JRF: প্রতি মাসে ৩৭ হাজার সাম্মানিক, সিকিম বিশ্ববিদ্যালয়ে গবেষণার দারুণ সুযোগ! কারা কোথায় আবেদন করবেন জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল