Primary TET: পিছিয়ে গেল ২০২২ সালের প্রাথমিক টেট পরীক্ষার ইন্টারভিউ! বিজ্ঞপ্তি দিয়ে জানাল পর্ষদ
- Reported by:Sudipta Sen
- news18 bangla
- Published by:Ratnadeep Ray
Last Updated:
Primary TET interview: ২০২২ টেটের প্রাথমিকের ইন্টারভিউ পিছিয়ে গেল। ২০২২ সালের ১১ ডিসেম্বর প্রাথমিকের টেট পরীক্ষা হয়েছিল। পরে ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি জারি করা হয়। তবে আপাতত পিছিয়ে গেল সেই পরীক্ষা।
advertisement
1/5

পিছিয়ে গেল ২০২২ টেটের প্রাথমিকের ইন্টারভিউ। ২০২২ সালের ১১ ডিসেম্বর প্রাথমিকের টেট পরীক্ষা হয়। ২০২৩ সালের ১০ই ফেব্রুয়ারি পরীক্ষার ফল প্রকাশিত হয়।
advertisement
2/5
চলতি বছরে ১২ মার্চ রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল পুরুলিয়া, বাঁকুড়া, মালদা, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলার প্রাথমিক টেট পরীক্ষার্থীদের ইন্টারভিউ হবে নির্দিষ্ট তারিখে।
advertisement
3/5
পুরুলিয়া - ৬ এপ্রিল থেকে ১০ এপ্রিলবাঁকুড়া- ১৬ ও ১৭ এপ্রিল, ২০,২৪, ২৭,৩০ এপ্রিলআলিপুরদুয়ার ও দক্ষিণ দিনাজপুর- ৫ মে ও ৮ ই মেমালদা- ১২ থেকে ১৫ মেপশ্চিম বর্ধমান- ১৯ ও ২২ মেবীরভূম- ২৮ ও ২৯ মে এবং ২ ও ৫ জুন
advertisement
4/5
তবে আজ, ১ এপ্রিল একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে পূর্বে নির্ধারিত সমস্ত তারিখের ইন্টারভিউ স্থগিত করা হল। কোনও কারণ দেখানো হয়নি। তবে পরবর্তী তারিখ জানিয়ে দেওয়া হবে বলে পর্ষদ থেকে আশ্বস্ত করা হয়েছে।
advertisement
5/5
যদিও ইন্টারভিউয়ের দিন পিছিয়ে যাওয়া নিয়ে ক্ষুব্ধ পরীক্ষার্থীরা। দীর্ঘ দিন জেরে বন্ধ থাকায়, কত অপেক্ষা করতে হবে এই নিয়ে প্রশ্ন তুলছেন পরীক্ষার্থীরা। (অ্যাপে পূর্বের এবল আজকের বিজ্ঞপ্তি)