মাধ্যমিকের তৃতীয় দিন নির্বিঘ্নেই ইতিহাস পরীক্ষা, কলকাতা-সহ জেলায় ফোন ব্যবহার করে ধরা পড়ল ১৩ জন!
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Madhyamik 2026: শুক্রবার ছিল মাধ্যমিকের তৃতীয় দিন। ছিল ইতিহাসের পরীক্ষা। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পরীক্ষা শেষ হল নির্বিঘ্নে। তবে কলকাতা-সহ বিভিন্ন জেলায় পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের জন্য ধরা পড়ল ১৩ জন পরীক্ষার্থী।
advertisement
1/6

শুক্রবার ছিল মাধ্যমিকের তৃতীয় দিন। ছিল ইতিহাসের পরীক্ষা। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পরীক্ষা শেষ হল নির্বিঘ্নে। তবে কলকাতা-সহ বিভিন্ন জেলায় পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের জন্য ধরা পড়ল ১৩ জন পরীক্ষার্থী।
advertisement
2/6
পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে ঢোকার ব্যাপারে পরীক্ষার্থীদের আগেই নানা ভাবে সতর্ক করা হয়েছে পর্ষদের তরফে। বেশ কিছু জেলায় পরীক্ষাকেন্দ্রে ঢোকার সময় মেটাল ডিটেক্টর দিয়ে দেহ তল্লাশিও করা হচ্ছে। তবুও পরীক্ষার্থীদের মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকা আটকানো যাচ্ছে না।
advertisement
3/6
মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, ইতিহাস পরীক্ষার দিন মোট ১৩ জন পড়ুয়ার কাছ থেকে পরীক্ষা চলাকালীন মোবাইল ফোন পাওয়া গিয়েছে। এই প্রত্যেক পড়ুয়ার পরীক্ষা সম্পূর্ণ বাতিল করেছে মধ্যশিক্ষা পর্ষদ।
advertisement
4/6
মাধ্যমিকের তৃতীয় দিনে পরীক্ষা হলে মোবাইল নিয়ে প্রবেশের জন্য কলকাতায় চার জন ও কালিম্পং-এ চার জন পরীক্ষার্থী ধরা পড়েছে বলে জানিয়েছে পর্ষদ।
advertisement
5/6
কলকাতার আল-হামাদ ডব্লিউ এস হাইস্কুলের চারজন ছাত্র মোবাইল ফোন ব্যবহার করার সময় ধরা পড়ে। তাদের প্রত্যেকের পরীক্ষার সিট পড়েছিল সঙ্গমিত্র বিদ্যালয়ে। কালিম্পং-এর মালবস্তি যুধাবীর হাইস্কুলের চার জন ছাত্রের কাছ থেকে মোবাইল উদ্ধার হয়েছে। এদের পরীক্ষার সিট পড়েছিল বাগরাকোট হাইস্কুলে।
advertisement
6/6
এ ছাড়া কোচবিহারের একটি স্কুলের দু’জন এবং জলপাইগুড়ি, পূর্ব বর্ধমান ও মালদহ থেকে একজন করে পরীক্ষার্থীর কাছ থেকে মোবাইল উদ্ধার হয়েছে। এখনও পর্যন্ত মাধ্যমিকে তিনটি বিষয়ের পরীক্ষা হয়েছে। মোবাইল নিয়ে ধরা পড়ল মোট ১৯ জন পরীক্ষার্থী।সোমরাজ বন্দ্যোপাধ্যায়