TRENDING:

বলুন তো পেন্সিলের গায়ে লেখা HB, 2B 2H, 9H এর অর্থ কী? উত্তর খুঁজে কালঘাম ছুটবে অনেকেরই

Last Updated:
Knowledge Story: অনেকেই বলতে পারেন না আসল মানে। পেন্সিলে HB বা 2B-র আলাদা আলাদা অর্থ কী বলুন তো?
advertisement
1/9
বলুন তো পেন্সিলের গায়ে লেখা HB, 2B 2H, 9H এর অর্থ কী? উত্তর খুঁজে কালঘাম ছুটবে..
একটি পেন্সিল দিয়ে দাগ টেনে একটানা চলে যাওয়া সম্ভব প্রায় ৩৫ মাইল। আর পড়াশোনার কাজ থেকে আঁকা, সেলাই সব ক্ষেত্রেই পেন্সিলের কার্যকরিতা নিয়ে তো কোনও সন্দেহের অবকাশই নেই। কিন্তু এহেন পেন্সিলের গুণাগুণ আমরা কী সব জানি?
advertisement
2/9
লিখতে লিখতে হাত ব্যথা হয়ে যাবে, তারপরও পেন্সিল শেষ হবে না। কেন? কারণ, পরীক্ষা করে দেখা যায় একটি পেন্সিল দিয়ে প্রায় ৪৫ হাজার শব্দ লেখা যায়।
advertisement
3/9
এছাড়া এক হিসেবে দেখে গিয়েছে শুধু আমেরিকাতেই প্রতিবছর ২০০ কোটি পেন্সিল ব্যবহার করা হয়। আমাদের দেশে কতগুলো ব্যবহার হয়, তার সঠিক পরিসংখ্যান না থাকলেও ব্যবহারের পরিমাণ নেহাত কম নয়। সেটা সব শিক্ষার্থীর হাতে হাতে পেন্সিল দেখে সহজেই অনুমান করা যায়।
advertisement
4/9
পেন্সিল নানা ধরণের হয়। কোনওটির লিড বা শীষ নরম হয় তো কোনওটার শক্ত। আবার কোনও পেন্সিল দিয়ে বেশি কালো দাগ টানা যায়, কোনটায় দেওয়া যায় হালকা দাগ। লেখার সময়ও কোনও পেন্সিল কাগজে খসখস শব্দ করে। আর কিছু পেন্সিলে লেখা হয় সুন্দর, মসৃণ।
advertisement
5/9
নানা ধরণের দোষ-গুণের ভিত্তিতে পেন্সিলকে তিনটি প্রধান ভাগে ভাগ করা হয়। শীষ শক্ত হলে তাকে H (Hard) দিয়ে পেন্সিলের গায়ে দেখানো হয়। কোনো পেন্সিল দিয়ে কত কালো বা ঘন লেখা যাবে, তা প্রকাশ করতে ব্যবহার করা হয় B (Bold) দিয়ে।
advertisement
6/9
আবার সেটা কত সুন্দরভাবে লিখবে, তা প্রকাশ করা হয় F (Fine Point) দিয়ে। পেন্সিলের শীষ যত শক্ত হবে, H-এর মাত্রাও বেড়ে 2H, 3H, 4H, 5H ইত্যাদি হবে।
advertisement
7/9
পেন্সিলের দাগ যত মোটা হবে B-এর মাত্রাও তেমন বেড়ে হবে 2B, 3B, 4B, 5B। তবে এই H বা B-এর কোনও আদর্শ মান নেই। অর্থাৎ পেন্সিলের শীষ কত শক্ত ও এ দিয়ে কত ঘন লেখা যায়, তার মান সুনির্দিষ্ট নয়।
advertisement
8/9
এক একটি কোম্পানি এক একেকভাবে পেন্সিলের শীষ বানায়। তবে যেকোনও প্রতিষ্ঠানের 2H থেকে 3H পেন্সিলের শীষ বেশি শক্ত। 
advertisement
9/9
সর্বাধিক বিক্রিত পেন্সিল সাধারণত HB পেন্সিলই হয়। কারণ সাধারণভাবে আমরা ব্যবহার করি HB পেন্সিল। এর মানে পেন্সিলের শীষটি শক্ত এবং সেই সঙ্গে যথেষ্ট কালোও।
বাংলা খবর/ছবি/শিক্ষা/
বলুন তো পেন্সিলের গায়ে লেখা HB, 2B 2H, 9H এর অর্থ কী? উত্তর খুঁজে কালঘাম ছুটবে অনেকেরই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল