Job Alert: ফেব্রুয়ারিতে একাধিক চাকরির সুযোগ! উত্তরবঙ্গের জেলায় জেলায় একাধিক নিয়োগ ও পরীক্ষার শেষ তারিখ ঘোষণা
- Reported by:Ricktik Bhattacharjee
- Published by:Salmali Das
Last Updated:
Job Alert: নতুন বছরের শুরুতেই উত্তরবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য একাধিক গুরুত্বপূর্ণ নিয়োগ ও পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য সরকারের বিভিন্ন দফতর। স্বাস্থ্য দফতর, গ্রামীণ উন্নয়ন বিভাগ থেকে শুরু করে খাদি ও গ্রামীণ শিল্প বোর্ড—বিভিন্ন সংস্থার তরফে সংশোধনী বিজ্ঞপ্তি, পরীক্ষা সূচি ও ওয়াক-ইন-ইন্টারভিউয়ের ঘোষণা সামনে এসেছে।
advertisement
1/5

দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্য : নতুন বছরের শুরুতেই উত্তরবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য একাধিক গুরুত্বপূর্ণ নিয়োগ ও পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য সরকারের বিভিন্ন দফতর। স্বাস্থ্য দফতর, গ্রামীণ উন্নয়ন বিভাগ থেকে শুরু করে খাদি ও গ্রামীণ শিল্প বোর্ড—বিভিন্ন সংস্থার তরফে সংশোধনী বিজ্ঞপ্তি, পরীক্ষা সূচি ও ওয়াক-ইন-ইন্টারভিউয়ের ঘোষণা সামনে এসেছে।
advertisement
2/5
গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের আওতাধীন দার্জিলিং জেলায় অনলাইন রিক্রুটমেন্ট সংক্রান্ত বিজ্ঞপ্তিতে সংশোধনী (Corrigendum) জারি করেছে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর। মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয় সূত্রে জানা গেছে, এই নিয়োগ সংক্রান্ত আবেদনের শেষ তারিখ রাখা হয়েছে ৯ ফেব্রুয়ারি ২০২৬।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/5
অন্যদিকে, কালিম্পং জেলায় স্বচ্ছ ভারত মিশন (গ্রামীন) বা Mission Nirmal Bangla-র অধীনে District Coordinator পদে সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের জন্য পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ভাইভা-ভোসের বিজ্ঞপ্তি জারি হয়েছে। জেলা গ্রামীণ উন্নয়ন সেলের তরফে জানানো হয়েছে, সংশ্লিষ্ট প্রক্রিয়ার শেষ তারিখ ১০ ফেব্রুয়ারি ২০২৬।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/5
চাকরিপ্রার্থীদের জন্য আরও একটি বড় সুযোগ নিয়ে এসেছে পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প বোর্ড (WB-KVIB)। ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প ও বস্ত্র দফতরের অধীনে অনুষ্ঠিত হতে চলেছে ওয়াক-ইন-ইন্টারভিউ। এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের শেষ তারিখ ধার্য করা হয়েছে ২৫ ফেব্রুয়ারি ২০২৬।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/5
এছাড়াও, দার্জিলিং ও শিলিগুড়ি জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির আওতায় একাধিক স্বাস্থ্য প্রকল্পে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি ও সংশোধনী প্রকাশিত হয়েছে। SMP, NHM, XVFC-HG ও AYUSH কর্মসূচির অধীনে এই নিয়োগ প্রক্রিয়াগুলির শেষ তারিখ বেশিরভাগ ক্ষেত্রেই ১৩ ফেব্রুয়ারি ও ৯ ফেব্রুয়ারি ২০২৬ নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট দফতরের তরফে প্রার্থীদের নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন ও প্রয়োজনীয় নথি যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য