TRENDING:

Job Alert: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, কীভাবে আবেদন করবেন? জানুন

Last Updated:
Job Alert: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ৮ঃ৩০ মিনিটে প্রথম দফার ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। ওইদিন পোস্ট গ্র্যাজুয়েট টিচার (PGT) ও ট্রেইন্ড গ্র্যাজুয়েট টিচার (TGT) পদে নিয়োগের জন্য ইন্টারভিউ নেওয়া হবে।
advertisement
1/5
চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদনের বিস্তারিত
*শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: আগামী শিক্ষাবর্ষ ২০২৬–২৭ সালের জন্য চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগের উদ্যোগ নিল PM শ্রী কেন্দ্রীয় বিদ্যালয়, বেংডুবি। দার্জিলিং জেলার বেংডুবিতে অবস্থিত এই কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষক প্যানেল তৈরির লক্ষ্যে ওয়াক-ইন ইন্টারভিউ নেওয়া হবে বলে জানানো হয়েছে বিদ্যালয় সূত্রে। যোগ্য প্রার্থীদের সরাসরি উপস্থিত হয়ে ইন্টারভিউ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
advertisement
2/5
*বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ৮ঃ৩০ মিনিটে প্রথম দফার ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। ওইদিন পোস্ট গ্র্যাজুয়েট টিচার (PGT) ও ট্রেইন্ড গ্র্যাজুয়েট টিচার (TGT) পদে নিয়োগের জন্য ইন্টারভিউ নেওয়া হবে। PGT বিভাগে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথেমেটিক্স, হিন্দি, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, জিওগ্রাফি, কমার্স ও কম্পিউটার সায়েন্স বিষয়ের শিক্ষক নিয়োগ করা হবে।
advertisement
3/5
*একইদিনে TGT বিভাগে ম্যাথ, হিন্দি, সংস্কৃত, সায়েন্স, সোশ্যাল সায়েন্স ও ইংলিশ বিষয়ের জন্য ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। পাশাপাশি মিসেলেনিয়াস ক্যাটাগরিতে নার্স পদেও প্রার্থী বাছাই করা হবে। সংশ্লিষ্ট বিষয়ে যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নির্দিষ্ট সময়ে প্রয়োজনীয় নথি নিয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।
advertisement
4/5
*দ্বিতীয় দফার ইন্টারভিউ অনুষ্ঠিত হবে ২৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ৮ঃ৩০ মিনিটে। ওইদিন প্রাইমারি টিচার পদে নিয়োগের পাশাপাশি কম্পিউটার ইনস্ট্রাক্টর, এডুকেশনাল কাউন্সেলর, স্পেশ্যাল এডুকেটর, গেমস কোচ, যোগা ইনস্ট্রাক্টর, ডান্স ইনস্ট্রাক্টর, আর্ট এডুকেশন ও বালবাটিকা টিচার পদে প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে।
advertisement
5/5
*নিয়োগ সংক্রান্ত যোগ্যতা, শিক্ষাগত মানদণ্ড ও অন্যান্য বিস্তারিত তথ্য জানতে প্রার্থীদের বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট bengdubi.kvs.ac.in ভিজিট করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। এই উদ্যোগে শিক্ষাক্ষেত্রে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে বলে মনে করছেন শিক্ষামহলের একাংশ।
বাংলা খবর/ছবি/শিক্ষা/
Job Alert: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, কীভাবে আবেদন করবেন? জানুন
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল