TRENDING:

HS Exam 2026: প্রথমবার সেমিস্টারে উচ্চ মাধ্যমিক, এবার উত্তর লিখতে হবে মেপে, চাইলেও মিলবে না অতিরিক্ত পাতা!

Last Updated:
HS Exam 2026: ১২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত উচ্চ মাধ্যমিক ২০২৬ পরীক্ষা চলবে। পরীক্ষা হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা ১৫ পর্যন্ত। এই বছর প্রথম সেমিস্টারে পরীক্ষা দেবে পরীক্ষার্থীরা।
advertisement
1/6
প্রথম সেমিস্টারে উচ্চ মাধ্যমিক, এবার উত্তর লিখতে হবে মেপে, চাইলেও মিলবে না অতিরিক্ত পাতা!
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। চলতি বছর এই পরীক্ষা অন্যবারের তুলনায় অনেকটাই ভিন্ন, কারণ ২০২৫ শিক্ষাবর্ষ থেকে রাজ্যে উচ্চ মাধ্যমিকে চালু হয়েছে সেমিস্টার পদ্ধতি।
advertisement
2/6
পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি অধ্যাপক চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, নতুন সেমিস্টার ব্যবস্থায় এই প্রথম এত বড় পরিসরে পরীক্ষা পরিচালনা করা হচ্ছে, যা সংসদের কাছে বড় চ্যালেঞ্জ।
advertisement
3/6
১২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে। পরীক্ষা হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা ১৫ পর্যন্ত। এই বছর প্রথম সেমিস্টারে পরীক্ষা দেবে পরীক্ষার্থীরা।
advertisement
4/6
এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তৈরি করা হয়েছে কিছু নতুন নিয়ম। প্রশ্ন এবং উত্তর লেখার ক্ষেত্রে বদল এনেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এই বছর অতিরিক্ত পাতা নিতে পারবে না পরীক্ষার্থীরা। উত্তর লেখার সময়ও খেয়াল রাখতে হবে। অতিরিক্ত উত্তর লেখা যাবে না।
advertisement
5/6
চতুর্থ সেমিস্টারের পরীক্ষার্থীদের দেওয়া হবে ২৪ পাতার উত্তরপত্র। অপরদিকে, তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি যারা দেবে তারা পাবে ১৬ পাতার উত্তরপত্র। এ ছাড়াও বাড়তে চলেছে বিকল্প প্রশ্নের সংখ্যা।
advertisement
6/6
চতুর্থ সেমিস্টারে থাকবে ব্যাখ্যামূলক প্রশ্ন। যেখানে আগে তিনটে প্রশ্ন থাকত তার মধ্যে যে কোনও দুটি লিখতে হত, এবারে তিনটির বদলে থাকবে ৪টি প্রশ্ন। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ মনে করছেন, ছাত্র-ছাত্রীদের সুবিধার জন্যই প্রশ্নের সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। এতে পড়ুয়ারাই উপকৃত হবেন।
বাংলা খবর/ছবি/শিক্ষা/
HS Exam 2026: প্রথমবার সেমিস্টারে উচ্চ মাধ্যমিক, এবার উত্তর লিখতে হবে মেপে, চাইলেও মিলবে না অতিরিক্ত পাতা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল