TRENDING:

বাংলাদেশে কোন 'বিষয়' পড়তে ছোটেন ভারতীয় পড়ুয়ারা জানেন...? চমকাবেন শুনলেই!

Last Updated:
Bangladesh: বাংলাদেশ। প্রতিবেশী এই দেশটি এই মুহূর্তে ভারতে আলোচনার শীর্ষে। ভোটের ফলাফলে ইতিমধ্যেই স্পষ্ট বিএনপির ঝোড়ো জয়। দীর্ঘ অচলাবস্থার পর প্রতিষ্ঠিত হতে চলেছে নতুন সরকার। এই পরিস্থিতিতে এই মুহূর্তে ভারতের চর্চার কেন্দ্রে ফের এই প্রতিবেশী দেশ। আচ্ছা,জানেন কি এই দেশ থেকে প্রতিবছর কোন 'কোর্স' পড়তে পদ্মাপাড়ে ছোটেন ভারতীয় পড়ুয়ারা? কেনই বা ছোটেন? চলুন এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক সেই চমকে দেওয়া তথ্য!
advertisement
1/9
বাংলাদেশে কোন 'বিষয়' পড়তে ছোটেন ভারতীয় পড়ুয়ারা জানেন...? চমকাবেন শুনলেই!
বাংলাদেশে নির্বাচনের ফলাফল কার্যত স্পষ্ট। তিনশো আসনের মধ্যে শুক্রবার সকালেই বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে দুশোর উপরে বেশি আসন পেয়ে সরকার গড়ার রাস্তা নিশ্চিত করেছে বিএনপি। দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে দুটিতেই জিতেছেন খালেদা জিয়া-পুত্র তারেক রহমান। অন্যদিকে, দেশের প্রধান বিরোধী দল হিসেবে উঠে এসেছে জামাত।
advertisement
2/9
এই পরিস্থিতিতে এপারে সংবাদ শিরোনামে বাংলাদেশ। উত্তর থেকে দক্ষিণ, বেডরুম থেকে ড্রইংরুম আজ আলোচনার শীর্ষে বাংলাদেশ। যার পিছনে রয়েছে গত কয়েকমাসের রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপট।
advertisement
3/9
প্রসঙ্গত, ২০২৪ এর অগাস্টে চরম বিশৃঙ্খলার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও ৫ অগাস্ট তাঁর দেশত্যাগের পর। তিনি ভারতে আশ্রয় নেন। ভয়াবহ টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে যায় ঢাকা ও গোটা বাংলাদেশ। সেইসময় প্রায় ১৯০০০ ভারতীয় নাগরিক বাংলাদেশে আটকা পড়েন। এর মধ্যে ছিলেন ৯০০০ জন শিক্ষার্থী। পড়ে অবশ্য তাঁদের নিরাপদে ফিরিয়ে আনা হয়।
advertisement
4/9
এই প্রসঙ্গেই প্রশ্ন ওঠে এত বিপুল সংখ্যক ভারতীয় শিক্ষার্থী কেন বাংলাদেশে যায়? কোন বিশেষ কোর্সের পঠন পাঠন ভারতীয় পড়ুয়াদের আকর্ষণ করে? প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বেরিয়ে এসেছে বড় তথ্য। জানেন কি প্রতি বছর বিপুল সংখ্যক ভারতীয় শিক্ষার্থী কোন বিষয় পড়তে বাংলাদেশে যায়?
advertisement
5/9
জানলে চমকে যাবেন। আদতে প্রতি বছর এই দেশ থেকে লাখ লাখ ভারতীয় পরীক্ষার্থীরা ছোটেন ওপার বাংলায় এমবিবিএস পড়তে। কিন্তু সব বিষয় ছেড়ে এত দেশ ছেড়ে কেন বাংলাদেশেই ডাক্তারি পড়তে ছোটেন ছাত্র ছাত্রীরা? চলুন বুঝে নেওয়া যাক।
advertisement
6/9
প্রতি বছর কতজন শিক্ষার্থী বাংলাদেশে যায়?প্রতি বছর হাজার হাজার ভারতীয় শিক্ষার্থী বাংলাদেশে পড়াশোনা করতে যায়। প্রাপ্য তথ্য বলছে, ২০২২ সালে প্রায় ৯,৩০৮ জন ভারতীয় শিক্ষার্থী এমবিবিএস পড়তে বাংলাদেশে গিয়েছিলেন।
advertisement
7/9
২০২৪ পর্যন্ত পরিসংখ্যানও কম বেশি একই রকম। অনুমান করা হয় যে, গড়ে প্রায় ১০,০০০ ভারতীয় শিক্ষার্থী এমবিবিএস পড়তে বাংলাদেশে যায়। সেখানে পড়াশোনা শেষ করার পর, তাঁরা ভারতে চিকিৎসা প্র্যাকটিসের জন্য ফরেন মেডিক্যাল গ্র্যাজুয়েট পরীক্ষা (এফএমজিই) দেয়। ভারতের মতো বাংলাদেশের এমবিবিএস কোর্সটিও পাঁচ বছর দীর্ঘ, যার মধ্যে এক বছরের ইন্টার্নশিপ বাধ্যতামূলক।
advertisement
8/9
কী ভাবে ভর্তি হওয়া যায়?বাংলাদেশের মেডিক্যাল কলেজগুলিতে ভর্তি হওয়া মোটামুটি সহজ। দ্বাদশ শ্রেণীর নম্বর এবং NEET স্কোরের ভিত্তিতে ভর্তির সুযোগ পাওয়া যায় ভারতীয় শিক্ষার্থীদের। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এখানকার মেডিক্যাল কলেজগুলি ভারতের তুলনায় কম ফি নেয়। বেশ কিছু প্রতিবেদনের পাওয়া রিপোর্টে দেখা গিয়েছে বাংলাদেশে এমবিবিএস ডিগ্রির খরচ ৩০ থেকে ৪০ লক্ষ টাকার মধ্যে, যেখানে ভারতে এই ফি ১ কোটি টাকা পর্যন্ত পৌঁছতে পারে।
advertisement
9/9
ভারত থেকে বাংলাদেশে ভ্রমণ :ভারত থেকে শুধু পড়াশোনার জন্যই যে মানুষ বাংলাদেশে যান, তা নয়। প্রতিবেশী এই দেশে বেড়াতে যাওয়াও সহজ। পরিবহনের সুবিধা বলতে, ভারত থেকে বাংলাদেশে পৌঁছতে কলকাতা থেকে ঢাকায় সরাসরি ফ্লাইট রয়েছে, যার খরচ ৫,০০০ টাকা পর্যন্ত, যেখানে বাস বা ট্রেনে ভ্রমণের খরচ ১,২০০ থেকে ১,৫০০ টাকার মধ্যে।
বাংলা খবর/ছবি/শিক্ষা/
বাংলাদেশে কোন 'বিষয়' পড়তে ছোটেন ভারতীয় পড়ুয়ারা জানেন...? চমকাবেন শুনলেই!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল