Money Making Tips: রঙিন হলেই দাম বাড়ছে কুড়ি গুণ! এই ভাবেই বিপুল টাকা লাভ করছেন কৃষকরা
- Reported by:Mainak Debnath
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
Money Making Tips: জানা গিয়েছে এই রঙিন ফুলকপি ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
advertisement
1/5

দূর থেকে দেখলে মনে হবে ফুলের বাগান। কিন্তু কাছে গেলেই ভাঙবে ভুল! বেগুনি হলুদ সবুজ রং এর ফুল নয়, মাঠ ভর্তি নানা রঙের ফুলকপি। বেগুনি, হলুদ বিভিন্ন ধরনের ফুলকপি চাষ করে তাক লাগিয়েছেন নদিয়ার মাজদিয়া নাঘাটা গ্রামের এই চাষি।
advertisement
2/5
দীর্ঘদিন ধরেই তার অভিনব চাষের প্রতি আকর্ষণ রয়েছে এবং সেই আকর্ষণ থেকেই এই রংবেরঙের রঙিন ফুলকপি চাষ করে সফল! শীতের সময় বাংলার হেঁশেল কমন একটি সবজি ফুলকপি।
advertisement
3/5
ফুলকপি শুধু শীতকালে নয় সারা বছরই পাওয়া যায় বাজারে, তবে শীতের সময় ফুলকপির জোগান সব থেকে বেশি হয় বাজারে। তবে এবছর ফলন অত্যাধিক হারে বেড়ে যাওয়ার ফলে ফুলকপি বাঁধাকপি দুই টাকা কেজি দরেও কখনও কখনও দাম পাচ্ছে না চাষিরা। ফলে বাধ্য হয়ে নিজের জমি ফসল নিজেরাই নষ্ট করে ফেলছেন। তবে সেই দিক থেকে এই রঙিন ফুলকপি কিন্তু ব্যতিক্রম।
advertisement
4/5
জানা গিয়েছে এই রঙিন ফুলকপি ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এই কপির চাহিদা মূলত শহরে থাকে বেশি। জানা যায় অনলাইনের মাধ্যমে এই সবজির বীজ কিনে কৃষি দফতরের সহযোগিতায় এই চাষ করেছেন তিনি। আর সেই কারণেই ফলনও যথেষ্ট পরিমাণে হয়েছে এই কপির।
advertisement
5/5
তবে সচরাচর আমরা যে ফুলকপি বাজার থেকে কিনে আনি বা বাজারে দেখতে পাই সবই সাদা রংয়ের। কিন্তু সাদা ছাড়াও অন্যান্য রঙের ফুলকপি হয় এ অনেকেরই ধারণার বাইরে। বেগুনি, সবুজ, হলুদ নানা রঙের ফুলকপি বর্তমানে বাজারে ছেয়ে গেছে। এই রং বেরঙের ফুলকপিতে মজেছে খাদ্য রসিক বাঙালি থেকে উৎসাহী সাধারণ মানুষ। জানা যায়, এবছর রঙিন ফুলকপির বাজারে যথেষ্ট কদর রয়েছে। বাজারে গড়ে ৪০ থেকে ৫০ টাকা করে বিক্রি হচ্ছে এই রঙিন ফুলকপি।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: রঙিন হলেই দাম বাড়ছে কুড়ি গুণ! এই ভাবেই বিপুল টাকা লাভ করছেন কৃষকরা