TRENDING:

Homemade Tea Leaf Business: কারখানা নয়, এবার বাড়িতেই তৈরি হবে চা পাতা! কম পুঁজির সেরা ব্যবসায় ব্যাপক লাভ, লুফে নেন বিদেশিরা

Last Updated:
Jalpaiguri Homemade Tea Leaf Business: প্রথাগত কারখানার দিন শেষ, এখন বাজার কাঁপাচ্ছে বাড়িতে তৈরি হাতে গড়া চা। বিদেশের বাজারে এই স্পেশালিটি চায়ের আকাশছোঁয়া চাহিদা। স্বাভাবিকভাবেই ভাল লাভের মুখ দেখতে পারেন যেকেউ।
advertisement
1/5
কারখানা নয়, এবার বাড়িতেই তৈরি হবে চা পাতা! কম পুঁজির সেরা ব্যবসায় ব্যাপক লাভ
এবার ঘরেই হবে চা তৈরীর কারখানা! মেশিন নয় হাতে তৈরি চা-তেই স্বনির্ভরতার পথ! অবাক হচ্ছেন? এমনই অভিনব প্রশিক্ষণ শুরু জলপাইগুড়িতে। ক্ষুদ্র চা চাষিদের জন্য সরকারি প্রশিক্ষণ শুরু জলপাইগুড়িতে।
advertisement
2/5
ক্ষুদ্র চা চাষিদের স্বনির্ভর করে তুলতেই এবার ঘরেই চা তৈরির কারখানা এমন লক্ষ্য নিয়েই জলপাইগুড়ি জেলায় শুরু হল সরকারি উদ্যোগে হ্যান্ড মেড টি তৈরির প্রশিক্ষণ। আর চা পাতা বিক্রির দুশ্চিন্তা নয়, নিজের হাতে তৈরি চা-ই হয়ে উঠবে পরিবারের আয়ের মূল ভরসা এমনটাই জানাল প্রশাসন।
advertisement
3/5
মেশিন নয়, সম্পূর্ণ হাতে তৈরি চা যার বাজারদর সাধারণ চায়ের তুলনায় অনেকটাই বেশি। দেশ-বিদেশে এই চায়ের চাহিদা ক্রমশ বাড়ছে। সেই সুযোগকে কাজে লাগিয়ে বিশেষত মহিলাদের স্বনির্ভর করে তুলতেই এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। জানা গেছে, মহিলাদের তৈরি হ্যান্ড মেড চা স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে বাজারজাত করা হবে।
advertisement
4/5
সদর বিডিও মিহির কর্মকার জানান, উত্তরবঙ্গ তথা জলপাইগুড়ি জেলায় চা একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক মাধ্যম। এই চাকে ঐতিহ্যের সঙ্গে যুক্ত করে যুবক-যুবতী ও মহিলাদের স্বনির্ভর করে তোলাই এই প্রকল্পের মূল লক্ষ্য। হাতে তৈরি চায়ের বিশেষ চাহিদা থাকায় এই বিষয়টিকেই বেছে নেওয়া হয়েছে বলে জানান তিনি। ইতিমধ্যেই প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য ৪০ জন মহিলাকে নির্বাচন করা হয়েছে। পাঁচ দিনের এই প্রশিক্ষণে বাগান থেকে চা পাতা তোলা থেকে শুরু করে হ্যান্ড মেড চা তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া হাতে-কলমে শেখানো হবে।
advertisement
5/5
জলপাইগুড়ি ক্ষুদ্র চা চাষি সমিতি-র সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী জানান, ইউরোপ ও আমেরিকার বাজারে হ্যান্ড মেড চায়ের চাহিদা অত্যন্ত বেশি। বর্তমানে জেলায় চারটি স্বনির্ভর গোষ্ঠী এই চা উৎপাদনে যুক্ত। সরকারি এই উদ্যোগে উৎপাদন যেমন বাড়বে, তেমনই গুণমান বজায় রেখে আন্তর্জাতিক বাজারে চা পাঠানোর ব্যবস্থাও সংগঠনের পক্ষ থেকে করা হবে। এই উদ্যোগ ক্ষুদ্র চা চাষিদের জীবনে নতুন দিশা দেখাবে বলেই আশাবাদী সংশ্লিষ্ট মহল।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Homemade Tea Leaf Business: কারখানা নয়, এবার বাড়িতেই তৈরি হবে চা পাতা! কম পুঁজির সেরা ব্যবসায় ব্যাপক লাভ, লুফে নেন বিদেশিরা
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল