TRENDING:

বিয়ে-গৃহপ্রবেশের প্ল্যান থাকলে তাড়াতাড়ি করুন! আর ৭ দিন পরই বন্ধ শুভ কাজ! কেন জানেন?

Last Updated:
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যখনই গ্রহদের রাজা সূর্য বৃহস্পতির রাশি ধনু বা মীন রাশিতে প্রবেশ করে, তখন শুরু হয় খরমাস বা মলমাস। এই সময়টিকে ধর্মীয় দৃষ্টিতে খুবই গুরুত্বপূর্ণ বলে গণ্য করা হয়। এই খরমাস চলাকালীন প্রায় এক মাস ধরে বিয়ে, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন বা অন্যান্য শুভ ও মাঙ্গলিক কাজ করা নিষিদ্ধ বলে মনে করা হয়। মনে করা হয় এতে অশুভ প্রভাব পড়তে পারে।
advertisement
1/7
বিয়ে-গৃহপ্রবেশের প্ল্যান থাকলে তাড়াতাড়ি করুন! আর ৭ দিন পরই বন্ধ শুভ কাজ! কেন জানেন?
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যখনই গ্রহদের রাজা সূর্য বৃহস্পতির রাশি ধনু বা মীন রাশিতে প্রবেশ করে, তখন শুরু হয় খরমাস। এই সময়টিকে ধর্মীয় দৃষ্টিতে খুবই গুরুত্বপূর্ণ বলে গণ্য করা হয়। এই খরমাস চলাকালীন প্রায় এক মাস ধরে বিয়ে, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন বা অন্যান্য শুভ ও মাঙ্গলিক কাজ করা নিষিদ্ধ বলে মনে করা হয়। মনে করা হয় এতে অশুভ প্রভাব পড়তে পারে।
advertisement
2/7
প্রতি বছর সাধারণত দু’বার খরমাস দেখা যায়। একবার ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত এবং আরেকবার মার্চের মাঝামাঝি থেকে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত।
advertisement
3/7
২০২৬ সালে খরমাস কবে শুরু হচ্ছে?এই প্রসঙ্গে অযোধ্যার জ্যোতিষী কল্কি রাম জানাচ্ছেন, জ্যোতিষ গণনা অনুযায়ী, ২০২৬ সালে ১৪ মার্চ গভীর রাতে সূর্য মীন রাশিতে প্রবেশ করবে। সূর্য এই রাশিতে ১৪ এপ্রিল পর্যন্ত অবস্থান করবে। তাই ১৫ মার্চ ২০২৬ থেকে ১৪ এপ্রিল ২০২৬ পর্যন্ত চলবে খরমাস। এই সময়ের মধ্যে কোনও ধরনের বিয়ে বা শুভ কাজ সাধারণত করা হয় না বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে।
advertisement
4/7
কেন খরমাসে শুভ কাজ করা হয় না?বৈদিক জ্যোতিষ মতে বিয়ে বা অন্যান্য মাঙ্গলিক কাজের জন্য সূর্য, বৃহস্পতি ও শুক্র গ্রহের শুভ অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিনটি গ্রহ যদি শক্তিশালী অবস্থানে থাকে এবং তাদের যোগ শুভ হয়, তখনই শুভ কাজের জন্য সময়কে উপযুক্ত ধরা হয়।
advertisement
5/7
কিন্তু যখন সূর্য বৃহস্পতির রাশি মীনে প্রবেশ করেন, তখন সূর্য ও বৃহস্পতিএই দুই গ্রহের শক্তি কিছুটা দুর্বল হয়ে পড়ে বলে মনে করা হয়। এই কারণেই খরমাস চলাকালীন সময়কে শুভ কাজের জন্য প্রতিকূল ধরা হয়। ফলে ১৫ মার্চ থেকে ১৪ এপ্রিল ২০২৬ পর্যন্ত বিয়ে এবং অন্যান্য শুভ অনুষ্ঠান বন্ধ থাকবে।
advertisement
6/7
খরমাসে কী করা শুভ?যদিও এই সময় শুভ কাজ করা হয় না, তবে ধর্মীয় আচার-অনুষ্ঠানের জন্য এটি অত্যন্ত পবিত্র সময় বলে মনে করা হয়। শাস্ত্র অনুযায়ী, খরমাসে ভগবান বিষ্ণুর পুজো-অর্চনা করা বিশেষ ভাবে ফলপ্রসূ। নিয়ম মেনে ভগবান বিষ্ণুর আরাধনা করলে জীবনে সুখ-শান্তি ও পুণ্য লাভ হয় বলে বিশ্বাস করা হয়। প্রচলিত বিশ্বাস, এই সময় ভক্তিভরে ভগবান বিষ্ণুর নাম জপ ও পুজো করলে মৃত্যুর পরে ভগবানের দিব্য ধামে স্থান লাভ করা যায়।
advertisement
7/7
আবার কবে শুরু হবে বিয়ের মরসুম?১৪ এপ্রিল খরমাস শেষ হওয়ার পর আবার শুভ কাজের সময় শুরু হবে। ১৫ এপ্রিল ২০২৬ থেকে আবার বিয়ে ও অন্যান্য মাঙ্গলিক অনুষ্ঠান শুরু করা যাবে। এই বিয়ের মরশুম চলবে জুলাই মাসে চতুর্মাস শুরু হওয়ার আগে পর্যন্ত।এপ্রিল মাসে বিয়ের শুভ তারিখ১৫, ১৬, ২০, ২১, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০মে মাসে শুভ তারিখ১, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ১২, ১৩, ১৪জুন মাসে শুভ তারিখ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯জুলাই মাসে শুভ তারিখ১, ২, ৬, ৭, ৮, ১১
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
বিয়ে-গৃহপ্রবেশের প্ল্যান থাকলে তাড়াতাড়ি করুন! আর ৭ দিন পরই বন্ধ শুভ কাজ! কেন জানেন?
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল