TRENDING:

Astrology: বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করবে বুধ! ৪ রাশির জীবনের মোড় ঘুরে যাবে, সাফল্যের বন্ধ দরজা খুলবে, ব্যাঙ্ক ব্যালেন্স উপচে পড়বে

Last Updated:
Budh Gochar Rashifal: জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, নক্ষত্র পরিবর্তন করতে চলেছে বুধ গ্রহ৷ এই নক্ষত্র পরিবর্তন ৪টি রাশির জাতকদের কর্মজীবন, শিক্ষা এবং অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ সাফল্য এনে দিতে পারে।
advertisement
1/8
বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করবে বুধ! ৪ রাশির জীবনের মোড় ঘুরে যাবে,ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে
বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করতে চলেছে বুধ গ্রহ৷ বুধের গোচরের বড় প্রভাব পড়ে প্রতিটি রাশির জাতক জাতিকার উপর৷ এই গোচরের প্রভাবে অনেকের জীবনে নতুন মোড় আসতে পারে৷ কারা লাভবান হবেন এই স্থান পরিবর্তনের ফলে? বিস্তারিত রইল এই প্রতিবেদনে৷
advertisement
2/8
১ এপ্রিল ২০২৬, বুধবার রাত ৮টা ১৯ মিনিটে গ্রহদের রাজকুমার ও বুদ্ধির কারক গ্রহ বুধ দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বাভাদ্রপদে প্রবেশ করবে এবং ১৩ এপ্রিল পর্যন্ত এই নক্ষত্রেই অবস্থান করবে।
advertisement
3/8
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, বুধের এই নক্ষত্র পরিবর্তন ৪টি রাশির জাতকদের কর্মজীবন, শিক্ষা এবং অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ সাফল্য এনে দিতে পারে। কোন কোন রাশির জন্য কী কী লাভ হতে পারে?
advertisement
4/8
বৃষ রাশি: বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য বুধের বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ জীবনে উন্নতির নতুন পথ খুলে দিতে পারে। যারা চাকরির খোঁজে আছেন তারা বড় সাফল্য পেতে পারেন।
advertisement
5/8
কর্মস্থলেও নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। সহকর্মীদের পূর্ণ সহযোগিতা মিলবে এবং মানসিক শান্তি বজায় থাকবে। পাশাপাশি অতিরিক্ত আয়ের সুযোগও তৈরি হতে পারে।
advertisement
6/8
তুলা রাশি: তুলা রাশির জাতক জাতিকাদের জন্য জন্য বুধের এই নক্ষত্র গোচর অনেক ক্ষেত্রেই শুভ প্রমাণিত হতে পারে। জাতকরা আগের চেয়ে বেশি সৃজনশীল হয়ে উঠবেন এবং আত্মবিশ্বাসও বাড়বে। যারা চাকরি খুঁজছেন তারা ভালো সুযোগ পেতে পারেন। নিজের দক্ষতা ও কর্মক্ষমতার মাধ্যমে আলাদা পরিচয় তৈরি করতে পারবেন।
advertisement
7/8
ধনু রাশি: ধনু রাশির জাতক জাতিকাদের জন্য বুধের পূর্বাভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ জীবনে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে। সমাজে সম্মান বৃদ্ধি পেতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ছাত্ররা ভাল ফল করতে পারেন। পরিবারে নতুন দায়িত্ব আসতে পারে এবং ব্যবসার ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হতে পারে।
advertisement
8/8
মকর রাশি: মকর রাশির জাতক জাতিকাদের জন্য বুধের আবার গুরু নক্ষত্রে প্রবেশ শুভ ফল দিতে পারে। জাতকদের যোগাযোগ দক্ষতা ও ব্যক্তিত্বে উন্নতি দেখা যাবে। হঠাৎ করেই জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। কর্মস্থলে বিশেষ সম্মান পাওয়ার সম্ভাবনা রয়েছে। ছাত্রদের জন্যও এই সময়টি অনুকূল হতে পারে।  (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Astrology: বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করবে বুধ! ৪ রাশির জীবনের মোড় ঘুরে যাবে, সাফল্যের বন্ধ দরজা খুলবে, ব্যাঙ্ক ব্যালেন্স উপচে পড়বে
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল