TRENDING:

ডেবরায় বাড়িতে ভয়াবহ আগুন,পুড়লো আসবাবপত্র,বাইক! সাংঘাতিক ক্ষতি, কান্নার রোল পরিবারে

Last Updated:

ডেবরায় সাতসকালে ভয়াবহ আগুনে চাঞ্চল্য, লক্ষাধিক টাকার ক্ষতি. দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে. শান্তিপুরে প্রান্তিক কৃষক গণেশ রাজোয়ারের ঘর পুড়ে সর্বস্ব হারালেন. পুলিশ তদন্ত করছে.

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ডেবরায় বাড়িতে ভয়াবহ আগুন
ডেবরায় বাড়িতে ভয়াবহ আগুন
advertisement

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৩ নং সত্যপুর গ্রাম পঞ্চায়েতের পাইকপাড়ি এলাকায় এক ব্যাক্তির দোতালা পাকাবাড়িতে হঠাৎ করেই আগুন লাগে। মুহুর্তের মধ্যে বাড়ির ভেতরে আগুন ছড়িয়ে যায়। ঘরে থাকা আসবাবপত্র, জিনিসপত্রে আগুন লাগে, পুড়ে যায় বাইক। লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি। ঘটনায় খবর পেয়ে এলাকাবাসী ডেবরা থানায় ও দমকলে খবর দেয়। প্রায় দেয় ঘণ্টা পরে দমকল এসে পৌঁছায়। তারপর আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় পরিবারে কান্নার রোল পড়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চাকরির পিছনে না ছুটে মাত্র ১২ হাজার টাকায় বসান ডিস্টিল্ড ওয়াটার মেশিন, আয়ের অঢেল সুযোগ! জানুন ব্যবসার সহজ উপায়
আরও দেখুন

আগুন লাগার পরেই এলাকাবাসীরা হাত লাগান। ঘটনাস্থলে উপস্থিত হন ৩ নং সত্যপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান চন্দন বেরা সহ অনান্যরা। কী কারনে আগুন লাগলো খতিয়ে দেখছে পুলিশ। এর আগের দিনই নদিয়ার শান্তিপুর ব্লকের আরবান্দি দু’নম্বর পঞ্চায়েতের বড় জিয়াকুর চটকাতলা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারালেন প্রান্তিক কৃষক গণেশ রাজোয়ার। বুধবার রাতে ঝড়-বৃষ্টির মধ্যেই এই ঘটনায় তাঁর পুরনো টিন ও বাঁশের তৈরি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। আগুনে পুড়ে নষ্ট হয়ে গিয়েছে ঘরে থাকা সামান্য সোনা-গয়না, নগদ অর্থ, জমির দলিল এবং ভোটার পরিচয়পত্র-সহ গুরুত্বপূর্ণ সমস্ত নথিপত্র।পরিবার সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঝড়-বৃষ্টি শুরু হলে গণেশ রাজোয়ার ও তাঁর স্ত্রী শ্যামলী রাজোয়ার পুরনো ঘরে অস্বস্তি বোধ করায় বাইরে থেকে তালা দিয়ে পাশে ছেলের ঘরে শুতে যান। রাত আনুমানিক সাড়ে এগারোটা নাগাদ বাঁশের গিট ফাটার শব্দে ঘুম ভেঙে বাইরে এসে দেখেন তাঁদের ঘর দাউদাউ করে জ্বলছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পশ্চিম মেদিনীপুর/
ডেবরায় বাড়িতে ভয়াবহ আগুন,পুড়লো আসবাবপত্র,বাইক! সাংঘাতিক ক্ষতি, কান্নার রোল পরিবারে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল