দোল উৎসব উপলক্ষে এখানে বয়স্কদের নিয়ে বিশেষ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রত্যন্ত গ্রামীণ এলাকার শতাধিক বয়স্ক ও বয়স্কা এই অনুষ্ঠানে অংশ নেন। রঙের উৎসবের পাশাপাশি তাঁদের জন্য রাখা হয় বিভিন্ন ধরনের খেলাধূলা ও প্রতিযোগিতা। হাসি, আনন্দ ও উৎসাহে মুখর হয়ে ওঠে গোটা অনুষ্ঠান।
আরও পড়ুনঃ মহাবিপাকে সুন্দরবনের গর্ভবতী মহিলারা! হাসপাতালে যাওয়া নিয়ে নয়া সমস্যা, মাতৃযান বন্ধে বাড়ছে দুর্ভোগ
advertisement
এই প্রতিযোগিতার মধ্যে অন্যতম আকর্ষণ ছিল হাঁটা প্রতিযোগিতা। প্রতিবছরই ষাটোর্ধ্ব বয়স্ক মানুষদের নিয়ে এই হাঁটা প্রতিযোগিতার আয়োজন করা হয়। অংশগ্রহণকারীরা উৎসাহ নিয়ে প্রতিযোগিতায় নামেন এবং জয়ের লক্ষ্য নিয়ে এগিয়ে যান। শুধু প্রতিযোগিতা নয়, বিজয়ীদের জন্য রাখা হয় পুরস্কারের ব্যবস্থাও। ফলে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ আরও বেড়ে যায়। অনুষ্ঠানে অংশ নিয়ে বয়স্ক মানুষদের মুখে ফুটে ওঠে অন্যরকম আনন্দ।
অনেকেই জানান, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাঁরা ঘরের মধ্যেই বেশি সময় কাটান। কিন্তু এই ধরনের আয়োজন তাঁদের আবারও সক্রিয় করে তোলে এবং মানসিকভাবে চাঙ্গা হতে সাহায্য করে। একসঙ্গে অনেকের সঙ্গে দেখা হওয়া, কথা বলা এবং খেলাধূলায় অংশ নেওয়া তাঁদের কাছে এক নতুন অভিজ্ঞতা হয়ে ওঠে।
উদ্যোক্তাদের কথায়, একটা বয়সের পর অনেক বয়স্ক মানুষই ধীরে ধীরে সামাজিক কর্মকাণ্ড থেকে দূরে সরে যান। এতে তাঁদের মধ্যে একাকীত্ব ও মানসিক অবসাদ বাড়তে পারে। সেই কারণেই ষাটোর্ধ্ব মানুষদের নিয়ে এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়, যাতে তাঁরা আবারও সক্রিয়ভাবে সমাজের সঙ্গে যুক্ত হতে পারেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
গ্রামের এই ছোট উদ্যোগই বয়স্কদের জীবনে এনে দিয়েছে বড় আনন্দের মুহূর্ত। দোলের রঙের সঙ্গে মিশে গিয়েছে হাসি, উৎসাহ এবং নতুন করে বাঁচার অনুপ্রেরণা। আয়োজকদের আশা, আগামী দিনেও এই উদ্যোগ আরও বড় আকারে অনুষ্ঠিত হবে এবং আরও বেশি সংখ্যক বয়স্ক মানুষ এতে অংশগ্রহণ করবেন।





