TRENDING:

West Bengal Election 2026: বয়স্ক ভোটকর্মীদের জন্য স্বস্তির খবর! বক্সায় ভোটগ্রহণে আর যেতে হবে না, বিরাট সিদ্ধান্ত প্রশাসনের

Last Updated:

West Bengal Election 2026: সদ্য ঘোষণা হয়েছে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ। এরপরেই সামনে আসছে বড় খবর। আলিপুরদুয়ারের জেলাশাসক জানিয়েছেন, এবার বক্সা পাহাড়ের ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে বয়স্ক ভোটকর্মীদের পাঠানো হবে না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কালচিনি, অনন্যা দেঃ বক্সা পাহাড়ের ভোটগ্রহণ কেন্দ্রে এবার কোনও বয়স্ক ভোটকর্মীকে পাঠানো হবে না। পাহাড়ের চড়াই-উতরাই পথ পেরিয়ে ভোটকেন্দ্রে পৌঁছনো ভোটকর্মীদের কাছে একপ্রকার ‘চ‍্যালেঞ্জ’। এবার বয়সের বিষয়টি মাথায় রাখা হবে বলে জানিয়েছেন আলিপুরদুয়ার জেলার জেলাশাসক শেভালে অভিজিৎ তুকারাম।
advertisement

বক্সা পাহাড়ে তিনটি বুথে ভোটগ্রহণ হয়। বক্সা দুর্গ, চুনাভাটি ও আদমা- নির্বাচনের আগের দিন এই তিন ভোটগ্রহণ কেন্দ্রে ভোটকর্মীদের পৌঁছে যেতে হয়। এই তিনটি বুথ মিলিয়ে মোট ভোটদাতার সংখ্যা ২ হাজার। এই বুথ তিনটির অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২৭০০ ফুট উচ্চতায়। এখানে পৌঁছতে হলে, আঁকাবাঁকা পাহাড়ি পাকদণ্ডী বেয়ে পায়ে হেঁটে ওঠা ছাড়া দ্বিতীয় কোনও বিকল্প নেই।

advertisement

আরও পড়ুনঃ ঘণ্টাখানেকের ঝড়বৃষ্টিতেই লন্ডভন্ড শহর! বাড়ির উপর ভেঙে পড়ল বিশাল গাছ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন দম্পতি

সান্তলাবাড়ির জিরো পয়েন্ট পর্যন্ত গাড়ি যায়। তারপর ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে হেঁটে যেতে হয়। বক্সা দুর্গে পৌঁছতে পায়ে হেঁটে ছয় কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। অন্যদিকে আদমা এবং চুনাভাটিতে পৌঁছতে গেলে হাঁটতে হয় কমপক্ষে দশ কিলোমিটারেরও বেশি দুর্গম রাস্তা। সব মিলিয়ে, বক্সা পাহাড়ে ভোট গ্রহণের কথা জানলেই রীতিমতো ভয়ে থাকেন ভোটকর্মীরা।

advertisement

View More

ভোটগ্রহণের আগের দিন বক্সা পাহাড়ে গেলে দেখা যায়, ব্যালট বাক্স ও অন্যান্য সামগ্রী নিয়ে উপরে উঠছেন ভোটকর্মীরা। এতটা পথ অতিক্রম করা বয়স্ক ভোটকর্মীদের পক্ষে অসম্ভব হয়ে ওঠে। বারবার জেলা প্রশাসনের কাছে এই অভিযোগ আসছিল। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারও বক্সা পাহাড়ের বুথগুলির কষ্টকর যাত্রা নিয়ে কথা বলেছিলেন। কিন্তু তাই বলে ভোটগ্রহণ বন্ধ করা তো সম্ভব নয়!

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা! ট্রাইব্যুনালের আবেদনে কৃষ্ণনগরে উপচে পড়ছে ভিড়
আরও দেখুন

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ডুয়ার্সকন্যাতে এক বৈঠক করে জেলাশাসক শেভালে অভিজিৎ তুকারাম জানান, “বক্সা পাহাড় যাওয়া কষ্টকর। তবে আমরা বয়সের দিকটি খেয়াল রাখছি। এবার বয়স কম এবং সুস্থ ভোটকর্মীদের বক্সা পাহাড়ে পাঠানো হবে।”

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Bengal Election 2026: বয়স্ক ভোটকর্মীদের জন্য স্বস্তির খবর! বক্সায় ভোটগ্রহণে আর যেতে হবে না, বিরাট সিদ্ধান্ত প্রশাসনের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল