TRENDING:

Yuva Sathi: যুব সাথী নিয়ে রাজ্যের মুখ্যসচিবের বৈঠক, রবিবার থেকে শুরু ক্যাম্প, আবেদনকারীদের কী কী নথি লাগবে? জানুন

Last Updated:

আগামিকাল, রবিবার থেকে ২৯৪ টি বিধানসভায় ক্যাম্প করা হবে। তার প্রস্তুতি নিয়েই বৈঠকে আলোচনা হয়। ক্যাম্পে আসার সময় আবেদনকারীদের আধার কার্ড, জাতিগত শংসাপত্র, ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাস বইয়ের প্রথম পাতা, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ডের জেরক্স, দুই কপি পাসপোর্ট সাইজ ছবি নিয়ে এসে আবেদন করতে বলা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: যুব সাথী নিয়ে রাজ্যের মুখ্যসচিবের বৈঠক হয় নবান্নে। শনিবার সকাল ১১টা থেকে জেলাশাসকদের সঙ্গে প্রায় ৩০ মিনিটের বৈঠক হয় মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীর। আগামিকাল, রবিবার থেকে ২৯৪ টি বিধানসভায় ক্যাম্প করা হবে। তার প্রস্তুতি নিয়েই এই বৈঠকে আলোচনা হয়। ক্যাম্পে আসার সময় আবেদনকারীদের আধার কার্ড, জাতিগত শংসাপত্র, ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাস বইয়ের প্রথম পাতা, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ডের জেরক্স, দুই কপি পাসপোর্ট সাইজ ছবি নিয়ে এসে আবেদন করতে বলা হয়েছে।
যুব সাথী নিয়ে রাজ্যের মুখ্যসচিবের বৈঠক, রবিবার থেকে শুরু ক্যাম্প
যুব সাথী নিয়ে রাজ্যের মুখ্যসচিবের বৈঠক, রবিবার থেকে শুরু ক্যাম্প
advertisement

আরও পড়ুন– বিনা বাধায় মেট্রোর সুড়ঙ্গ খনন হয়ে গেল রেসকোর্স পর্যন্ত, জোকা-এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পের কাজ এগোচ্ছে

নিয়মিত ক্যাম্পে প্রতিদিন চারজন আধিকারিকের উপস্থিত থাকতে হবে। রেজিস্ট্রেশনের সময় নথিপত্রগুলি সঠিকভাবে যাচাই করতে হবে। সেগুলি যাচাই করার পর সংশ্লিষ্ট দফতরগুলির ওয়েবসাইটে আপলোড করে দিতে হবে। সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হবে বিধানসভা ভিত্তিক এই ক্যাম্প। বৈঠকে নির্দেশ মুখ্যসচিবের বলেই নবান্ন সূত্রে খবর। প্রসঙ্গত ১ এপ্রিল থেকেই যুব সাথী প্রকল্প শুরু হবে।

advertisement

আরও পড়ুন- ৫ কোটির মধ্যে ২.৫ কোটি টাকা শোধ হয়ে গিয়েছে, ২৫ লাখের আরও একটি চেকও নেওয়া হয়েছিল…রাজপাল যাদবের আইনজীবী কী কী জানালেন?

সেরা ভিডিও

আরও দেখুন
জমিদারদের পত্তন করা কেশবেশ্বর শিব মন্দির এখনও মন্দিরবাজারের ঐতিহ্যের প্রতীক, জানুন ইতিহাস 
আরও দেখুন

প্রসঙ্গত, রাজ্য বাজেটে যুব সাথী প্রকল্পে বেকার যুবক-যুবতীদের মাসে ১৫০০ টাকা ভাতা দেওয়ার ঘোষণা করেছিল রাজ্য সরকার ৷ আগামী ১ এপ্রিল থেকেই যুব সাথী প্রকল্পের ভাতা দেওয়া শুরু করবে রাজ্য সরকার ৷ বাজেট পেশ করার সময় রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছিলেন, আগামী ১৫ অগাস্ট থেকে এই ভাতার টাকা পাওয়া যাবে ৷ তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে ১ এপ্রিল থেকেই মিলবে এই ভাতা ৷ ১ এপ্রিল থেকে নতুন আর্থিক বছর শুরু, তাই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার ৷

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Yuva Sathi: যুব সাথী নিয়ে রাজ্যের মুখ্যসচিবের বৈঠক, রবিবার থেকে শুরু ক্যাম্প, আবেদনকারীদের কী কী নথি লাগবে? জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল