TRENDING:

West Bengal Assembly: বিধানসভায় রাজ্যপালের বক্তৃতায় রাজ্যের ভূয়সী প্রশংসা, শুনেই যা বললেন শুভেন্দু অধিকারী! জোর চর্চা শুরু

Last Updated:

West Bengal Assembly: বিধানসভায় সংক্ষেপেই বাজেট বক্তৃতা শেষ করার পরই রাজ্যপাল কথা বলেন মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: স্লোগান এবং পাল্টা স্লোগানের মাঝেই বিধানসভায় বাজেট বক্তৃতা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। অধিবেশনে জাতীয় সঙ্গীত শেষ হতেই ‘ভারত মাতা কি জয়’ ধ্বনি তোলেন শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা। স্লোগান দেয় বিজেপি পরিষদী দলও। পাল্টা ‘জয় বাংলা’ স্লোগান তোলেন তৃণমূলের বিধায়কেরা। তবে, রাজ্যপালের বক্তৃতার জন্য ৪৫ মিনিট সময় বরাদ্দ ছিল। কিন্তু সাড়ে চার মিনিট পড়ে বেরিয়ে যান রাজ্যপাল।
বিধানসভার অধিবেশনে জোর শোরগোল
বিধানসভার অধিবেশনে জোর শোরগোল
advertisement

বিধানসভায় সংক্ষেপেই বাজেট বক্তৃতা শেষ করার পরই রাজ্যপাল কথা বলেন মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে। বক্তৃতা সেরে যাওয়ার সময়ে রাজ্যপালের উদ্দেশে ‘ওয়েল ডান’ বলে হাততালি বিজেপি বিধায়কদের। তবে, বাজেট বক্তৃতা পড়তে গিয়ে রাজ্যপাল বলেন, রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে। কলকাতা দেশের নিরাপদ শহর। কেন্দ্রের থেকে টাকা না পাওয়া সত্ত্বেও মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য উন্নয়নের কাজ করে যাচ্ছে। ২০১১ থেকে ৯৪ টি প্রকল্প চলছে। Msme-তে রাজ্য ১ নম্বর। স্কিল ডেভলপমেন্ট, সামাজিক উন্নয়ন, আনন্দধারাতে রাজ্য গোটা দেশে ১ নম্বর।

advertisement

এইটুকু বলেই বক্তৃতা থামিয়ে দেন রাজ্যপাল। তখনই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলে ওঠেন, ”পলিটিক্যাল স্পিচ এটা স্যার!” এরপরই ফের স্লোগান শুরু হয়ে যায়। শুভেন্দু অধিকারী রাজ্যপালকে বলেন, ”ওয়েল ডান স্যার।” বিরোধী দলনেতার ‘ওয়েল ডান’ বলা নিয়ে জোর রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। বিদ্রুপ নাকি সাবাশি? তা নিয়ে জল্পনা শুরু হয়ে যায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চায়ের সঙ্গে কবিতা ফ্রি! দোকান ছোট হলেও চিন্তাভাবনা বিরাট, ব্যতিক্রমী ভিড়ে জমাটি আসর
আরও দেখুন

রাজ্যপালের ভাষণে উল্লেখ ছিল, ঘাটাল মাস্টার প্ল্যান কেন্দ্রের কাছে দীর্ঘদিন পড়ে থাকা সত্ত্বেও রাজ্য সেই পরিকল্পনা কার্যকর করছে। ১৫০০ কোটি টাকা ব্যয় করে। রাজ্য সরকার আমাদের পাড়া-আমাদের সমাধান এই কর্মসূচি নিয়েছে, যা দেশের মধ্যে প্রথম। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রীর মতো প্রকল্প মহিলাদের ক্ষমতায়ন করছে। বাংলার বাড়ি ২০ লক্ষ পরিবারকে দেওয়া হচ্ছে। ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়ায় রাজ্য কর্মশ্রী প্রকল্প শুরু করেছে, যা মহাত্মাশ্রী নাম দেওয়া হয়েছে। এটা খুব দুর্ভাগ্যজনক বাংলা ভাষায় কথা বললে অন্যান্য রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের ঘটনা ঘটেছে। সমস্ত রকম প্রতিবন্ধকতা সত্ত্বেও অগ্রণী রাজ্য হিসাবে এগিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Bengal Assembly: বিধানসভায় রাজ্যপালের বক্তৃতায় রাজ্যের ভূয়সী প্রশংসা, শুনেই যা বললেন শুভেন্দু অধিকারী! জোর চর্চা শুরু
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল