TRENDING:

Swapna Barman: প্রচারের শুরুতেই ধাক্কা! বাবাকে হারালেন রাজগঞ্জের তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মন

Last Updated:

Swapna Barman: জলপাইগুড়ির রাজগঞ্জের তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মনের পিতৃ বিয়োগ। শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন এশিয়াডে সোনা জয়ী স্বপ্না বর্মনের বাবা পঞ্চানন বর্মন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: জলপাইগুড়ির রাজগঞ্জের তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মনের পিতৃ বিয়োগ। আজ ভোর রাতে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন এশিয়াডে সোনা জয়ী স্বপ্না বর্মনের বাবা পঞ্চানন বর্মন।
প্রচারের শুরুতেই ধাক্কা! বাবাকে হারালেন রাজগঞ্জের তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মন
প্রচারের শুরুতেই ধাক্কা! বাবাকে হারালেন রাজগঞ্জের তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মন
advertisement

বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল। গত কয়েক দিন ধরে বাবাকে নিয়েই ব্যস্ত ছিলেন স্বপ্না। বাবার সুস্থতা কামনায় পুজোও দেন। প্রচারে নামার প্রস্তুতিও শুরু করে দিয়ে ছিলেন। এরই মধ্যেই বাবাকে হারালেন স্বপ্না।

আরও পড়ুন: কালো, লাল…তিলের রঙ দেখেই বোঝা যাবে কপাল! শরীরের এই জায়গায় লাল তিল থাকা মানেই ‘কোটিপতি’, জানুন তিলের রহস্য

advertisement

বাবাকে হারিয়ে মানসিক ভাবে বিপর্যস্ত জলপাইগুড়ির রাজগঞ্জের তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মন। মৃতদেহ জলপাইগুড়ির পাতকাটা গ্রাম পঞ্চায়েতের ঘোষ পাড়ার বাড়িতে পৌছতেই মানুষের ঢল।পাশে থেকে স্বপ্নার হয়ে প্রচার কাজ এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা তৃণমূল নেতৃত্বের।

প্রসঙ্গত, একদিকে বিধানসভা নির্বাচন, অন্যদিকে বাবার অসুস্থতা নিয়েও গত কয়েকদিন ধরে মানসিক ভাবে ভারাক্রান্ত ছিলেন স্বপ্না৷ গত বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলার ঐতিহ্যবাহী সতীপীঠ ভ্রামরী দেবী মন্দিরে পুজো দেন তিনি। কথিত রয়েছে, এই পীঠস্থানে সতীর পা পড়েছিল, ফলে ধর্মীয় গুরুত্বের পাশাপাশি স্থানীয়দের কাছে এই মন্দিরের আবেগও গভীর। সেই আবহেই প্রার্থনার মধ্য দিয়ে নিজের রাজনৈতিক যাত্রার সূচনা করেছিলেন স্বপ্না।

advertisement

আরও পড়ুন: কাঁধে ঝোলা নিয়ে ঘুরছেন বাড়ি, বাড়ি! মুষ্টিভিক্ষায় প্রচার সিপিআই প্রার্থী সৈকত গিরির

এদিন মন্দির চত্বরে তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকদের যথেষ্ট ভিড় দেখা যায়। সকলে মিলে তাঁর বাবার দ্রুত আরোগ্য এবং আগামীর পথচলার সাফল্য কামনা করেন। জানা গিয়েছে, শুক্রবার থেকেই রাজগঞ্জ বিধানসভা জুড়ে পূর্ণোদ্যমে প্রচারে নামবেন স্বপ্না বর্মন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঠাকুরনগরে রাজ্যপাল, পাঠক্রমে হরিচাঁদ-গুরুচাঁদের বাণীর প্রস্তাব, তীব্র কটাক্ষ মমতাবালার
আরও দেখুন

উত্তরবঙ্গের পরিচিত ক্রীড়াবিদ হিসেবে তাঁর জনপ্রিয়তা যেমন রয়েছে, তেমনই নতুন ভূমিকায় তাঁকে ঘিরে মানুষের প্রত্যাশাও বাড়ছে। তিনি আরও জানান, মানুষের উন্নয়নই তাঁর প্রধান লক্ষ্য। বিশেষ করে যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা, কর্মসংস্থান বৃদ্ধি এবং এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করতে চান তিনি।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Swapna Barman: প্রচারের শুরুতেই ধাক্কা! বাবাকে হারালেন রাজগঞ্জের তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল