Eid 2026: কোথাও তাজমহল, কোথাও ইন্ডিয়া গেট! দুর্গাপুজোর মতো ইদেও থিমের বাহার, জেলায় ছড়াচ্ছে সম্প্রীতি ও ঐক্যের বার্তা
- Reported by:Suman Saha
- Published by:Sneha Paul
Last Updated:
Eid 2026: দুর্গাপুজোয় রাজ্য জুড়ে রকমারি থিম চোখে পড়ে। পবিত্র ইদে যেন ফিরে এল সেই আমেজ। দক্ষিণ ২৪ পরগনা জুড়ে একাধিক চোখধাঁধানো থিম তৈরি করা হয়েছে। উপচে পড়ছে দর্শনার্থীদের ভিড়।
advertisement
1/6

দুর্গাপুজোর মতো পবিত্র ইদ উপলক্ষে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় নজরকাড়া থিম। দর্শনার্থীদের জন্য একাধিক থিমের আয়োজন করা হয়েছে। বারুইপুর থেকে জয়নগর, এক সপ্তাহব্যাপী ইদ মিলন উৎসবের আয়োজন। (ছবি ও তথ্যঃ সুমন সাহা)
advertisement
2/6
বিভিন্ন এলাকায় বিভিন্ন থিম তৈরি হয়েছে। কোথাও তাজমহল, কোথাও আবার লালকেল্লা, ইন্ডিয়া গেট সহ একাধিক থিম দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার শিল্পীরা এই থিমের কাজ করেছেন।
advertisement
3/6
উত্তর খোদার বাজার যুব সংঘের ৪৭তম বর্ষ উদযাপন উপলক্ষে এবারের থিম রাখা হয়েছে 'মরুর বুকে জান্নাতের অঙ্কুর'। এই ভাবনার মধ্য দিয়ে সংঘের সদস্যরা ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান মসজিদুল নববীর প্রায় ১৪০০ বছর পূর্বের প্রেক্ষাপট তুলে ধরার চেষ্টা করেছেন।
advertisement
4/6
আয়োজকদের মতে, মহানবী হজরত মুহাম্মদের অত্যন্ত সাধারণ ও সংযমী জীবনযাপনের দৃষ্টান্তই এই থিমের মূল অনুপ্রেরণা। সেই সময়ে নবীজি যে ছোট্ট অঙ্কুর রোপণ করেছিলেন, আজ তা এক মহীরুহে পরিণত হয়েছে। এই প্রতীকী ধারণাই মণ্ডপসজ্জা ও উপস্থাপনায় ফুটে উঠেছে।
advertisement
5/6
শুধু ধর্মীয় ইতিহাস নয়, বর্তমান সময়ের সাম্প্রদায়িক হানাহানির প্রেক্ষাপটে সম্প্রীতির বার্তাও তুলে ধরেছেন উদ্যোক্তারা। তাঁদের মতে, এই উদ্যোগ মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সহাবস্থানের গুরুত্বকে নতুন করে স্মরণ করিয়ে দেবে।
advertisement
6/6
সমগ্র আয়োজন স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিশেষ সাড়া ফেলেছে এবং সম্প্রীতি ও ঐক্যের এক অনন্য বার্তা ছড়িয়ে দিয়েছে। ইদের নানা নজরকাড়া থিম দেখতে উপচে পড়ছে দর্শনার্থীদের ভিড়। (ছবি ও তথ্যঃ সুমন সাহা)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Eid 2026: কোথাও তাজমহল, কোথাও ইন্ডিয়া গেট! দুর্গাপুজোর মতো ইদেও থিমের বাহার, জেলায় ছড়াচ্ছে সম্প্রীতি ও ঐক্যের বার্তা