TRENDING:

Assembly Elections 2026: প্রচারে বেরিয়ে হনুমান মন্দিরে পুজো দিলেন দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী, গেলেন রাম মন্দিরেও! বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ

Last Updated:

Assembly Elections 2026: প্রার্থী তালিকায় নিজের নাম ঘোষণা হওয়ার পরেই জোরদার প্রচারে নেমে পড়লেন দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর ব্যানার্জি। এদিন বিজেপি প্রার্থী চন্দ্রশেখর ব্যানার্জিকে দেখা গিয়েছে হনুমান মন্দিরে গিয়ে পুজো দিতে। পুজো দিয়েছেন রাম মন্দিরেও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: প্রার্থী তালিকায় নিজের নাম ঘোষণা হওয়ার পরেই জোরদার প্রচারে নেমে পড়লেন দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর ব্যানার্জি। এদিন মঙ্গলবার তিনি দুর্গাপুর পূর্ব বিধানসভার একাধিক এলাকায় গিয়ে প্রচার করেন তিনি। বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগও করেন।
হনুমান মন্দিরে গিয়ে প্রার্থনা বিজেপি প্রার্থীর।
হনুমান মন্দিরে গিয়ে প্রার্থনা বিজেপি প্রার্থীর।
advertisement

এছাড়াও একাধিক মন্দিরে গিয়ে তাঁকে পুজো দিতেও দেখা দিয়েছে। এদিন বিজেপি প্রার্থী চন্দ্রশেখর ব্যানার্জিকে দেখা গিয়েছে হনুমান মন্দিরে গিয়ে পুজো দিতে। সেখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভের জন্য প্রার্থনা করতেও দেখা গিয়েছে। এছাড়া এদিন মুচিপাড়ার রাম মন্দিরে পৌঁছে যান দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী।

আরও পড়ুন: পৌরনিগমের আবর্জনার পাহাড়ে দাউদাউ করে আগুন, দিনেও জাতীয় সড়কে দেখা যাচ্ছে না কিছু! আসানসোলে ভয় ধরানো ছবি

advertisement

পাশাপাশি দুর্গাপুর পৌরসভার প্রাক্তন মেয়র দিলীপ অগস্তির সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি যা ভোটের আবহে শিল্পাঞ্চলে রাজনৈতিক গুঞ্জন কিছুটা বাড়িয়েছে। বিজেপি প্রার্থীর এই পদক্ষেপকে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল নেতারা। দুর্গাপুর পূর্ব বিধানসভায় বিজেপি প্রার্থী নিজের জয়ের ব্যাপারে অনেকটাই আত্মবিশ্বাসী। সদ্য প্রচার শুরু করেছেন তিনি। এখনও প্রচারের জন্য হাতে অনেকগুলি দিন বাকি রয়েছে।

advertisement

আরও পড়ুন: সেন্দ্রার আবহে গ্রামীন যুবক-যুবতীদের কর্মসংস্থানের নয়া দিশা, বন রক্ষায় মিলবে বেতন! বন্যপ্রাণ বাঁচাতে মরিয়া প্রশাসন 

সেরা ভিডিও

আরও দেখুন
পতাকা, শাড়ি, গেঞ্জি, টুপি...কী নেই! রাজনৈতিক ছোঁয়ায় জমজমাট শিলিগুড়ির বাজার, লক্ষ্মীলাভে খুশি ব্যবসায়ীরা
আরও দেখুন

ফলে প্রচারের ঝাঁঝ আরো বাড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল। পাশাপাশি অন্যান্য প্রার্থীদের সঙ্গে প্রচারে টেক্কা দেওয়ার চেষ্টাও পুরোদমে চলবে বলে সকলের অনুমান। প্রচারে বেরিয়ে জনসংযোগের সময় শিল্পায়ন ও কর্মসংস্থানের দিকেও জোর দিতে দেখা গিয়েছে বিজেপি প্রার্থীকে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Assembly Elections 2026: প্রচারে বেরিয়ে হনুমান মন্দিরে পুজো দিলেন দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী, গেলেন রাম মন্দিরেও! বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল