TRENDING:

Cooch Behar News: কোচবিহারের সব স্কুলে বসাতে হবে সিসি ক্যামেরা! ভোটের মুখে শিক্ষা দফতরের বড় নির্দেশ, কবে থেকে শুরু হবে কাজ

Last Updated:

Cooch Behar News: বিধানসভা নির্বাচনের প্রাক্কালে জেলার সব সরকারি স্কুল, সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয় ও হস্টেলে সিসি ক্যামেরা লাগানোর নির্দেশ। রাজ্য শিক্ষা দফতরের তরফে কী নির্দেশ দেওয়া হয়েছে বিস্তারিত জানুন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহারঃ শিয়রে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই জেলায় জেলায় নিরাপত্তা আঁটোসাঁটো করার কাজ শুরু হয়ে গিয়েছে। এই আবহে চলে এল রাজ্য শিক্ষা দফতরের বড় নির্দেশ। কোচবিহার জেলার সব স্কুলগুলিতে সিসি ক্যামেরা বসানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সব স্কুল-হস্টেলে ক্যামেরা লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে | প্রতীকী ছবি
সব স্কুল-হস্টেলে ক্যামেরা লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে | প্রতীকী ছবি
advertisement

শিক্ষা দফতরের নির্দেশ অনুযায়ী, জেলার সব সরকারি স্কুলের পাশাপাশি সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয় এবং হস্টেলে সিসি ক্যামেরার নজরদারির বন্দোবস্ত করতে হবে। জেলা বিদ্যালয় পরিদর্শকদের এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ পাহাড়ে ঘুরতে গিয়ে কলকাতার পর্যটকের রহস্যমৃত্যু! ঘুমের মধ্যেই সব শেষ, পরিবারে শোকের ছায়া

advertisement

কোচবিহারে বুথের সংখ্যা আড়াই হাজারের কিছু বেশি। সেই সঙ্গেই প্রায় ১৪০টি সহায়ক বুথ রয়েছে। এই সব বুথে নজরদারি চালানোর জন্য নির্বাচন কমিশনের নিয়ম মতো ক্যামেরা বসানো হবে। এবারের বিধানসভা ভোটে প্রত্যেকটি বুথে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা থাকবে।

কোচবিহার জেলা ডিআই দফতর সূত্রে জানা যাচ্ছে, জেলার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্কুল এবং আপার প্রাইমারি, হাই মাদ্রাসা ও মাদ্রাসার একাংশে আগে থেকেই সিসি ক্যামেরা বসানো আছে। সেক্ষেত্রে ওই ক্যামেরাগুলি ঠিকঠাক কাজ করছে কিনা দেখতে হবে। ঠিক মতো কাজ না করলে সচল করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে যেখানে ক্যামেরা নেই, সেখানে ক্যামেরা বসাতে বলা হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সস্ত্রীক চা চক্রে দিলীপ ঘোষ, আক্রমণ শানালেন রাজ্য সরকারের প্রতি
আরও দেখুন

ভোটের মুখে ক্যামেরা বসানো সংক্রান্ত নির্দেশ এলেও কবে থেকে এই কাজ শুরু হবে সেই বিষয়ে নির্দিষ্ট কোনও দিনক্ষণ এখনও জানা যায়নি। তবে কমিশন নিযুক্ত এজেন্সি খুব শীঘ্রই জেলায় এসে এই কাজ শুরু করে দেবে বলে খবর।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Cooch Behar News: কোচবিহারের সব স্কুলে বসাতে হবে সিসি ক্যামেরা! ভোটের মুখে শিক্ষা দফতরের বড় নির্দেশ, কবে থেকে শুরু হবে কাজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল