TRENDING:

West Bengal Assembly Election 2026: নবীন বনাম প্রবীণ! দমদম উত্তরে প্রজন্মের লড়াই! দীপ্সিতা ধর বনাম চন্দ্রিমা ভট্টাচার্য

Last Updated:

West Bengal Assembly Election 2026: ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দমদম উত্তর কেন্দ্রকে ঘিরে জমে উঠেছে হাইভোল্টেজ লড়াই। একদিকে অভিজ্ঞ তৃণমূল নেতা ও বর্তমান মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, অন্যদিকে তরুণ মুখ দীপ্সিতা ধর—দুই প্রজন্মের এই দ্বৈরথ ঘিরে রাজনৈতিক মহলে বাড়ছে উত্তেজনা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক ময়দান ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে। এই আবহেই দুই প্রজন্মের দুই গুরুত্বপূর্ণ মুখ দীপ্সিতা ধর এবং চন্দ্রিমা ভট্টাচার্য—এবার সরাসরি নির্বাচনী লড়াইয়ে নামছেন দমদম উত্তর বিধানসভায় কেন্দ্রে।
দীপ্সিতা ধর এবং চন্দ্রিমা ভট্টাচার্য
দীপ্সিতা ধর এবং চন্দ্রিমা ভট্টাচার্য
advertisement

আরও পড়ুনঃ বাবা-মায়েদের সময় গেল, এবার বাজি সন্তানরা! তৃণমূলের প্রার্থী তালিকায় কার ছেলে, কারই বা মেয়ে প্রার্থী হল জানেন? বড় চমক কিন্তু

বর্তমানে, চন্দ্রিমা ভট্টাচার্য পশ্চিমবঙ্গ সরকারের বর্তমান অর্থ (স্বাধীন দায়িত্ব), স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, ভূমি ও ভূমি সংস্কার, এবং উদ্বাস্তু ও পুনর্বাসন দফতরের প্রতিমন্ত্রী। তিনি ২০১১ ও ২০২১ সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে দমদম উত্তর কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। এছাড়াও ২০১৭ সালে কাঁথি দক্ষিণ কেন্দ্র থেকেও তৃণমূলের টিকিটে জয়লাভ করেন। ২০১৬ সালে তিনি এই কেন্দ্রেই সিপিআইএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যের কাছে পরাজিত হন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
তারাপীঠে বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক হোটেল! কারণটা কী? জানলে আঁতকে উঠবেন
আরও দেখুন

উল্লেখ্য, এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বালি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন দীপ্সিতা ধর। পাশাপাশি ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও তিনি পরাজয়ের মুখ দেখেন। এবার ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে সিপিএমের তরফে তাঁকেই প্রার্থী করা হয়েছে দমদম উত্তর কেন্দ্র থেকে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Bengal Assembly Election 2026: নবীন বনাম প্রবীণ! দমদম উত্তরে প্রজন্মের লড়াই! দীপ্সিতা ধর বনাম চন্দ্রিমা ভট্টাচার্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল