TRENDING:

তৃণমূল বিধায়ক টিকিট না পেতেই বাজি ফাটিয়ে উল্লাস! চুঁচুড়ায় প্রার্থী ঘোষণার পরেই বড় কাণ্ড

Last Updated:

২০১১ সালে প্রথম তৃণমূলের হয়ে ভোটে দাঁড়ান অসিত মজুমদার। ভোটে জিতে বিধায়ক হন তিনি। তারপর থেকে টানা তিনবারের বিধায়ক অসিত মজুমদার। কিন্তু এবারের বিধানসভা ভোটের টিকিট পাননি তিনি৷ তার জায়গায় প্রার্থী করা হয়েছে দেবাংশু ভট্টাচার্যকে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সোমনাথ ঘোষ, চুঁচুড়া: তিনবারের বিধায়ক অসিত মজুমদার টিকিট না পেতেই আনন্দে বাজি ফাটালো চুঁচুড়ায়। সেল ফাটিয়ে আনন্দ করতে দেখা গেলো তৃণমূল কর্মী ও একটি ক্লাবের সদস্যদের। ২০১১ সালে প্রথম তৃণমূলের হয়ে ভোটে দাঁড়ান অসিত মজুমদার। ভোটে জিতে বিধায়ক হন তিনি। তারপর থেকে টানা তিনবারের বিধায়ক অসিত মজুমদার। কিন্তু এবার বিধানসভা ভোটে তার উপর আস্থা রাখল না দল। এবার তাকে প্রার্থী করা হয়নি। প্রার্থী করা হয়েছে দেবাংশু ভট্টাচার্যকে। আর তাতেই খুশির হওয়া চুঁচুড়া জুড়ে।
তৃণমূল বিধায়ক টিকিট না পেতেই বাজি ফাটিয়ে উল্লাস! চুঁচুড়ায় প্রার্থী ঘোষণার পরেই বড় কাণ্ড
তৃণমূল বিধায়ক টিকিট না পেতেই বাজি ফাটিয়ে উল্লাস! চুঁচুড়ায় প্রার্থী ঘোষণার পরেই বড় কাণ্ড
advertisement

চুঁচুড়ার একটি ফুটবল কোচিং ক্লাবে এদিন সন্ধ্যায় দেখা যায় সেল ফাটিয়ে আনন্দ করতে। একের পর এক সেল ফাটিয়ে আনন্দে মেতে ওঠে পেয়ারা বাগান ফুটবল কোচিং ক্লাবের সদস্যদের।

আরও পড়ুন: নন্দীগ্রাম-সহ গোটা পূর্ব মেদিনীপুরই ছিনিয়ে আনতে চায় তৃণমূল! ১৬ আসনের ১২টিতেই প্রার্থী বদল! একের পর এক চমক

advertisement

নাম জানাতে অনিচ্ছুক এক সদস্য বলেন, আমাদের খেলার মাঠ থেকে তাড়িয়ে দিয়েছিল এই বিধায়ক। আজ দল ওকেই চুঁচুড়া থেকে তাড়িয়ে দিয়েছে। নতুন প্রার্থীকে বলব, এখানে যাতে ফুটবল কোচিং সেন্টার ক্রিকেট কোচিং সেন্টারের সকলে যাতে সুষ্ঠুভাবে আবার খেলাটা প্র্যাকটিস করতে পারে।

আরও পড়ুন: ‘মেঘের আড়াল থেকে না লড়ে, প্রার্থী হন বিজেপির’! পুলিশে হঠাৎ রদবদল, নির্বাচন কমিশনকে সরাসরি তোপ দাগলেন মমতা

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা! ট্রাইব্যুনালের আবেদনে কৃষ্ণনগরে উপচে পড়ছে ভিড়
আরও দেখুন

অন্যদিকে দলেরই একাংশকে দেখা গেল চুঁচুড়া ঘড়ির মোড়ে সেল ফাটাতে। সেখানে উপস্থিত থাকতে দেখা যায় চুঁচুড়ার প্রাক্তন পৌর প্রধান অমিত রায়-সহ একাধিক তৃণমূল নেতৃত্বকে। অমিত রায় অবশ্য ঘুরিয়ে বলেন, দল আগে। দেবাংশকে আমরা স্বাগত জানাচ্ছি। ওকে বিপুল ভোটে জিতিয়ে আমরা বিধায়ক বানাব।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/হুগলি/
তৃণমূল বিধায়ক টিকিট না পেতেই বাজি ফাটিয়ে উল্লাস! চুঁচুড়ায় প্রার্থী ঘোষণার পরেই বড় কাণ্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল