এদিন সাত সকালে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে পড়াডিহী হাটে জনসংযোগে যান রানীবাঁধ বিধানসভার পদ্মপ্রার্থী ক্ষুদিরাম টুডু। হাটে উপস্থিত ব্যবসায়ী ক্রেতা বিক্রেতাদের সঙ্গে সরাসরি কথা বলে এলাকার মানুষের সমস্যার কথা শোনেন। এরই মাঝে আচমকাই এক সবজি বিক্রেতার পাশে বসে দাড়িপাল্লা হাতে সবজি বিক্রি করতে দেখা যায় তাকে। কুমড়ো, বেগুন, লাউ পুঁইশাক-সহ বিভিন্ন সবজি বিক্রি করেন।
advertisement
হাটে বসে সবজি বিক্রি করতে হচ্ছে প্রার্থীকে পদ্মপ্রার্থী ক্ষুদিরাম টুডু সটান জবাব, কৃষক পরিবারের সন্তান, ছোটতে হাটে সবজি বিক্রি করেছি। তাই মধ্যে নতুনত্ব কিছু নেই। জঙ্গলমহলের এই পড়াডিহী হাট স্থানীয় মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনাবেচার জন্য এই হাটেই ভিড় জমান এলাকার মানুষজন। সেই কারণেই মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে তিনি এখানে এসেছিলেন। এক পরিচিতকে সবজি বিক্রি করতে দেখেই নিজের ছোটবেলায় ফিরে যাওয়া।
প্রিয়ব্রত গোস্বামী
