TRENDING:

বন্ধুর বাড়িতে বেড়াতে যাওয়াই কাল হল! ক্যানাল থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ... ধৃত স্ত্রী

Last Updated:

ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করে হত্যা করার পর সফিকুলের দেহ সেচ ক্যানালে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ পরিবারের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দেওয়ানদিঘি: বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে যোগসাজশ করে প্রেমিককে দিয়ে স্বামীকে খুন করার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে, সেচ ক্যানাল থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্বামী, ধৃত স্ত্রী ও তাঁর প্রেমিক।ভারী কোনো বস্তুর আঘাতে খুন করা হয় বলে পুলিশের প্রাথমিক অনুমান। মৃতের নাম সফিকুল ইসলাম আনসারি ওরফে আরিফ। বাড়ি দেওয়ানদিঘি থানার ক্ষেতিয়া বিজয়বাটি এলাকায়।
থানার ছবি
থানার ছবি
advertisement

মৃতের পরিবারের অভিযোগের পরিপেক্ষিতে সফিকুল ইসলাম আনসারির স্ত্রী রাজিয়া সুলতানা ও তাঁর প্রেমিক মমতাজউদ্দিন সেখ ওরফে উজ্জ্বল সেখ-কে গ্রেফতার করেছে দেওয়ানদিঘি থানার পুলিশ। মৃতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্ত্রী ও কন্যাকে সঙ্গে নিয়ে রবিবার সকালের দিকে মিলিকপাড়ায় উজ্জ্বল সেখের বাড়ি যায় সফিকুল। তারপর রাতে সেচ ক্যানাল থেকে রক্তাক্ত অবস্থায় সফিকুলের দেহ পাওয়া যায়। ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করে হত্যা করার পর সফিকুলের দেহ সেচ ক্যানালে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ পরিবারের।

advertisement

মৃতের মা বলেন, ‘সকাল ন’টা সাড়ে-নটা নাগাদ ছেলে, পুত্রবধূ ও শিশু তিনজন মিলে বাড়ি থেকে বেরিয়েছিল। উজ্জলের বাড়ি গেছিল। আমার রাতের বেলায় খবর পেলাম মারা গিয়েছে ছেলে। শুনলাম কিছুই করে মাথায় মেরেছে। মনে হচ্ছে খুন করা হয়েছে। ছেলে তামিলনাড়ুতে সোনার দোকানে কাজ করত ১৯ তারিখ ফিরে যাওয়ার কথা ছিল। চাইছি দোষীদের শাস্তি হোক।’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
স্কুল ছাড়লেও দায়িত্ব নয়, কলম দিয়েই লড়ছেন শিক্ষারত্ন প্রাপ্ত অবসরপ্রাপ্ত শিক্ষক
আরও দেখুন

এক এলাকাবাসী জানাচ্ছেন, ‘হঠাৎ জানতে পারলাম এরকম একটা ঘটনা ঘটেছে। যে মারা গিয়েছে সে আবার সম্পর্কে জামাই হয়। শুনে খুবই খারাপ লাগছে। বন্ধুর বাড়িতে মিলিকপাড়ায় বেড়াতে গেছিল। ক্যানেলের ধারে বডি পাওয়া গেছে। মাথায় ভারী বস্তুর আঘাতের চিহ্ন ছিল বাকিটা ময়নাতদন্তের পরে বোঝা যাবে। মনে হচ্ছে খুন করা হয়েছে। চাই পুলিশ ঘটনা তদন্ত করুক এবং দোষীরা উপযুক্ত শাস্তি পাক।’

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
বন্ধুর বাড়িতে বেড়াতে যাওয়াই কাল হল! ক্যানাল থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ... ধৃত স্ত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল