TRENDING:

Purulia News: আধুনিকতার ভিড়ে অটুট ঐতিহ্য, ব্রিটিশ আমল থেকে অবিচল ফ্লুট-ট্রাম্পেটের সুর, দুই শিল্পীর যুগলবন্দীতে মুগ্ধ পুরুলিয়া

Last Updated:

Purulia News: পুরুলিয়ার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের মধ্যে অন্যতম ফ্লুট এবং ট্রাম্পেট। যা ব্রিটিশ আমল থেকে আজও জনপ্রিয়। রঘুনাথপুরের বেড়ো এলাকার দুই শিল্পী নিষ্ঠার সঙ্গে প্রাচীন এই বাদ্যযন্ত্র পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে চলেছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শান্তনু দাস: ব্রিটিশ আমল থেকে আজও চলে আসা বাদ্যযন্ত্রগুলোর মধ্যে ফ্লুট এবং ট্রাম্পেট অন্যতম। এক সময় এই বাদ্যযন্ত্রগুলো ব্রিটিশ রাজাদের রাজকীয় অনুষ্ঠান, সামরিক কুচকাওয়াজ ও আড়ম্বরপূর্ণ পরিবেশ সৃষ্টির জন্য ব্যবহৃত হত। ধীরে ধীরে এগুলি শুধু রাজপ্রাসাদ বা সেনাবাহিনীর গণ্ডি পেরিয়ে সাধারণ মানুষের সাংস্কৃতিক পরিমণ্ডলেও জায়গা করে নেয়। আজ এই বাদ্যযন্ত্র দু’টি পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্তে জনপ্রিয়।
advertisement

বিশেষ করে রঘুনাথপুর মহকুমার বেড়ো এলাকার দুই শিল্পী, উমাপদ বদ্যকর ও সঞ্জয় বদ্যকর এখনও নিষ্ঠার সঙ্গে এই প্রাচীন বাদ্যযন্ত্র পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে চলেছেন। বেড়ো এলাকার দুই বাসিন্দা উমাপদ বদ্যকর ও সঞ্জয় বদ্যাকর জানান, এই বাদ্যযন্ত্র বাজানো মোটেও সহজ নয়। বিশেষ করে ট্রাম্পেট বাজাতে প্রচুর দম ও নিয়ন্ত্রণের প্রয়োজন হয়। অন্যান্য অনেক বাদ্যযন্ত্রের তুলনায় এটি সম্পূর্ণ আলাদা ধাঁচের এবং যথেষ্ট অনুশীলন ও দক্ষতা দাবি করে। প্রাচীন এই বাদ্যযন্ত্র বাজাতে পারা তাঁদের কাছে গর্বের বিষয়।

advertisement

আরও পড়ুনঃ ছিল বৈধ পারমিট, তাও অদৃষ্টের লিখন! কাঁকড়া ধরতে গিয়ে মৎস্যজীবীকে ছিঁড়ে খেল বাঘ, সুন্দরবনে ফের আতঙ্কের পরিবেশ

View More

উমাপদ বদ্যকর ও সঞ্জয় বদ্যাকর

তবে বর্তমান সময়ে আধুনিক সঙ্গীতের প্রভাব এবং প্রযুক্তি নির্ভর বিনোদনের বিস্তারের কারণে এই ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রগুলোর চাহিদা অনেকটাই কমে এসেছে। তবুও উমাপদ ও সঞ্জয় বদ্যকর এই শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাঁদের লক্ষ্য, আগামী প্রজন্ম যেন এই ঐতিহাসিক বাদ্যযন্ত্র সম্পর্কে জানে, শেখে এবং এর গুরুত্ব উপলব্ধি করে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
তারাপীঠ চত্বর জুড়ে গ্যাসের অভাব! বন্ধ একাধিক খাবার হোটেল, পাশাপাশি তারাপীঠ মন্দিরেও ভোগ ভান্ডারা বন্ধের মুখে, চিন্তায় সকলে 
আরও দেখুন

ব্রিটিশ আমলের এই প্রাচীন বাদ্যযন্ত্র আজ শুধু সঙ্গীতের মাধ্যম নয়, বরং পুরুলিয়া জেলার সাংস্কৃতিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে উঠেছে। সময়ের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চললেও এর সুর আজও বহন করে ইতিহাসের স্মৃতি এবং এক সমৃদ্ধ সাংস্কৃতিক ধারার পরিচয়।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purulia News: আধুনিকতার ভিড়ে অটুট ঐতিহ্য, ব্রিটিশ আমল থেকে অবিচল ফ্লুট-ট্রাম্পেটের সুর, দুই শিল্পীর যুগলবন্দীতে মুগ্ধ পুরুলিয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল