TRENDING:

Tiger Attack: স্ত্রীর চোখের সামনে থেকে স্বামীকে মুখে তুলে নিয়ে গেল বাঘ! তারপর যা হল...সুন্দরবনের ঘটনা জানলে গায়ে কাঁটা দেবে

Last Updated:

Tiger Attack: সুন্দরবনে ভয়ংকর কাণ্ড, স্ত্রীর সামনে থেকে স্বামীকে তুলে নিয়ে গেল বাঘ। পরে ওই ব্যক্তিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়৷ এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পাথরপ্রতিমা, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: সুন্দরবনে ভয়ঙ্কর কাণ্ড, স্ত্রীর সামনে থেকে স্বামীকে তুলে নিয়ে গেল বাঘ। এই ঘটনার পর বাঘের কাছ থেকে জীবন ভক্তাকে মৃত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসে মৎস্যজীবীরা। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সুন্দরবন
সুন্দরবন
advertisement

সপ্তাহ দুয়েক আগে বাঘের মুখ থেকে বেঁচে ফিরেছিলেন দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার জি-প্লটের সত্যদাসপুরের বাসিন্দা বছর ৩২ এর এক মৎস্যজীবী বনু ভক্তা। কিন্তু এবার বাঘের মুখ থেকে আর বেঁচে ফেরা হল না পাথরপ্রতিমার ৩৬ বছরের অন্য এক মৎস্যজীবী জীবন ভক্তার।

আরও পড়ুন: ৫ দিন পরেই স্থান বদল শুক্রের! খুলে যাবে ৩ রাশির ভাগ্য, ধনসম্পদ বাড়বে

advertisement

পাথরপ্রতিমার রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের ইন্দ্রপ্রস্থ আদিবাসী কলোনি এলাকা থেকে ১০-১১ জনের মৎস্যজীবীর একটি দল নৌকা নিয়ে কাঁকড়া ধরতে বের হয়। সুন্দরবনের কলস দ্বীপের জঙ্গল সংলগ্ন পশ্চিম বাদায় কাঁকড়া ধরার কাজে যান তাঁরা।

ছোট ছোট দলে ভাগ হয়ে আলাদা আলাদা জায়গায় মৎস্যজীবীরা জঙ্গল লাগোয়া এলাকায় কাঁকড়া ধরছিল। সেই দলের মধ্যে একটিতে জীবন ও তাঁর স্ত্রী দুর্গাও কাঁকড়া ধরার কাজ করছিলেন। আচমকাই সেখানে হাজির হয় রয়্যাল বেঙ্গল টাইগার।

advertisement

আরও পড়ুন: মহাশিবরাত্রিতে ১৯ বছর পর দুর্লভ যোগ! ৫ রাশির গোল্ডেন টাইম শুরু, টাকা, প্রোমোশন…আকাশছোঁয়া সাফল্য আসবে

এরপর জীবনকে মুখে করে তুলে নিয়ে বনের মধ্যে চলে যায় বাঘটি। এরপর অন্যান্য মৎস্যজীবীরা জঙ্গলের মধ্যে থেকে জীবণের রক্তাক্ত দেহ উদ্ধার করে পাথরপ্রতিমা ঘাটে নিয়ে আসে। এরপর সেই দেহ নিয়ে পুলিশ ময়নাতদন্তে পাঠায়। বর্তমানে ওই মৎস্যজীবীর পরিবারের লোকজন সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রাম যেন জীবন্ত ক্যানভাস! তুলি হাতে 'ম্যাজিক' পুুরুলিয়ার মেয়েদের, দেওয়ালে দেওয়ালে রঙিন স্বপ্ন দেখলে আপনিও মুগ্ধ হয়ে যাবেন
আরও দেখুন

পাথরপ্রতিমার জি-প্লটের সত্যদাসপুরের বাসিন্দা জীবন গত চারবছর ধরে রামগঙ্গা পঞ্চায়েতের ইন্দ্রপ্রস্থে আদিবাসী কলোনিতে শ্বশুরবাড়িতে স্ত্রী, দুই সন্তান ও শাশুড়ির সঙ্গে একসঙ্গে থাকতেন। আর্থিক অনটনের মধ্যে তাঁদের দিন কাটত। পরিবারে লেগেই ছিল দৈনিক অনটন। মৃত মৎস্যজীবীর পরিবার ও প্রতিবেশীরা মৃতের স্ত্রী, শাশুড়ি ও নাবালক দুই সন্তানের বেঁচে থাকার জন্য প্রশাসন ও সরকারের সহযোগিতা প্রার্থনা করেছেন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Tiger Attack: স্ত্রীর চোখের সামনে থেকে স্বামীকে মুখে তুলে নিয়ে গেল বাঘ! তারপর যা হল...সুন্দরবনের ঘটনা জানলে গায়ে কাঁটা দেবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল