TRENDING:

Howrah News: খবরে দেখেই সালকিয়ার বৃদ্ধা মায়ের পাশে বিধায়ক! ভাল রাখতে হবে মা'কে ছেলেদের দিলেন হুঁশিয়ারি

Last Updated:

হাড় ভাঙ্গা পরিশ্রম নয় বাড়িতেই ভাল রাখতে হবে মা'কে ছেলেদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিলেন বিধায়ক

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া, রাকেশ মাইতি: ৭০ বছর বয়সেও কর্মঠ, ছেলের মুখে খাবার তুলে দিচ্ছেন মা! সেই মায়ের পাশে দাঁড়ালেন বিধায়ক। মানবিক উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী। যখন রাজনৈতিক মঞ্চে দড়ি টানাটানি শাসক-বিরোধী তরজা লেগেই রয়েছে। এমন সময় খবরের দেখেই উত্তর হাওড়া হরগঞ্জ বাজারে ৭০ বছর বয়সী দিপালী ঘোষের জরাজীর্ণ ভগ্নপ্রায় তিন ফুটের হোটেলে হানা দিলেন উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী ।
advertisement

দরিদ্রতার টানেই ৭০ বছরেও খাবার তৈরি করে দু-চারজন খরিদ্দার এর মুখে খাবার তুলে দিয়ে সামান্য অর্থ উপার্জন করেন বৃদ্ধা দিপালী ঘোষ। প্রায় চার বছর ঘর ছেড়ে ছোট্ট দোকানেই রাত কাটাচ্ছেন। সকাল থেকে রাত কঠিন লড়াই দারুন অর্থ কষ্ট, সামান্য পেটের খিদে নিবারণ এবং দুই থেকে তিনশ টাকার ওষুধ খরচের জন্যই হাড়ভাঙা পরিশ্রম করেন বৃদ্ধা। দুই ছেলে রয়েছে, তবু বৃদ্ধার খাবার খরচ এবং ওষুধ জোগাতে হোটেল চালান। এই হোটেল চালিয়ে ছেলেদের খাবার যোগাচ্ছেন তিনি।  একজন মায়ের কঠিন লড়াই এর কথা লোকাল ১৮ -এ সম্প্রচারিত হয়। সেই খবর বিধায়কের নজর পড়তেই বিলম্ব না করেই তিনি সালকিয়া হরেগঞ্জ বাজারে বৃদ্ধার সেই ছোট্ট হোটেলে পৌঁছে যান, বিধায়ক গৌতম চৌধুরী।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
‘মোদির সঙ্গে লড়তে পারেন কেবল মমতাই’! বাংলা জয় দূরে, বিজেপিকে দিল্লি বাঁচাতে বললেন কল্যাণ
আরও দেখুন

খবরের জেরে বৃদ্ধার ছোট্ট হোটেল ঘরটি মেরামতি কাজও শুরু হয়েছে। পাশাপাশি বৃদ্ধাকে সহযোগিতা করতে স্বয়ং বিধায়ক হাজির সেখানে। বৃদ্ধার ছেলেদের ডেকে বৃদ্ধ মাকে বাড়িতে রেখে তার সেবা করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি নিজে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।  স্থানীয় মানুষ বিধায়কের এমন ভূমিকায় প্রশংসায় পঞ্চমুখ। সাধারণ মানুষের অসহায় হওয়া তার খবর শুনে স্বয়ং বিধায়ক তিনি ঘটনাস্থলে পৌঁছে মানুষকে সাহায্য করার আশ্বাস দিয়েছেন। প্রশংসনীয় বলেই মনে করছেন মানুষ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Howrah News: খবরে দেখেই সালকিয়ার বৃদ্ধা মায়ের পাশে বিধায়ক! ভাল রাখতে হবে মা'কে ছেলেদের দিলেন হুঁশিয়ারি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল