TRENDING:

South 24 Parganas News: প্রাণী সম্পদ বিকাশ দফতরের সহায়তায় কর্মসংস্থানের দিশা জেলার বেকারদের

Last Updated:

সাত হাজার মুরগীর বাচ্চা বিতরণ করা হলো বহড়ু বিডিও অফিস থেকে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা,বহড়ু, সুমন সাহা: রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষে এবার এগিয়ে এলো জয়নগর ১ নম্বর ব্লক। জয়নগর এক নং পঞ্চায়েত সমিতির উদ্যোগে প্রাণী সম্পদ বিকাশ দফতরের সহায়তায় জেলা পরিষদের উদ্যোগে মুরগির ছানা বিতরণ করা হল জয়নগর এক নং ব্লক অফিস বহড়ুতে। প্রায় সাত হাজার মুরগীর ছানা। সরকারের দেওয়া ৭ হাজার মুরগির ছানা বিকল্প কর্মসংস্থানের দিশা দেখাবে বেকারদের। সুন্দরবনের পিছিয়ে পড়া বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। যা লালন পালনের মধ্যে দিয়ে আগামী দিনে বেকারদের কর্মসংস্থানের পথ আরও সুগম হবে। মূলত সুন্দরবনের যে সমস্ত বেকার যুবক-যুবতী আছে তাদের প্রথম ধাপে ব্যবসা করার জন্য এগুলি দেওয়া হল। তা থেকে তারা ধাপে ধাপে মুরগির লালন পালনের মধ্যে দিয়ে মুরগির ছানা তৈরি করে। আগামী ভবিষ্যতে উন্নতি করবে তারা। এ ব্যাপারে প্রাণী সম্পদ বিকাশ দফতরের এক কর্মাধ্যক্ষ বলেন,বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষে রাজ্য সরকারের তরফে এদিন মোট ৭ হাজার মুরগীর ছানা বিতরণ করা হয়। মোট ৭০০ জন উপভোক্তাদের হাতে দশটি করে মুরগীর ছানা তুলে দেওয়া হয়। এই ব্লকের অধীন ১২ টি পঞ্চায়েত এলাকার উপভোক্তাদের হাতে এই বাচ্চা তুলে দেওয়া হয়। ছানা গুলির বয়স ২৮ দিন। ২০২৫ -২৬ আর্থিক বছরে এই মুরগির ছানা বিতরণ করা হল এদিন। আর এর ফলে বেকারদের কর্মসংস্থানে আরো উন্নতি হবে।
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জঞ্জালে ঢেকেছে অশোকনগরের ওএনজিসি প্ল্যান্ট, কবে শুরু হবে খনিজ তেল ও গ্যাস উত্তোলন?
আরও দেখুন
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South 24 Parganas News: প্রাণী সম্পদ বিকাশ দফতরের সহায়তায় কর্মসংস্থানের দিশা জেলার বেকারদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল