TRENDING:

Swastha Sathi: বয়স ১০১, পড়ে গিয়ে গুরুতর জখম হন বৃদ্ধ! স্বাস্থ্য সাথী কার্ডে হল অসাধ্য সাধন!

Last Updated:

খেজুরি ব্লকের মাতঙ্গিনী নার্সিংহোমে স্বাস্থ্য সাথী কার্ডে ১০১ বছর বয়সি সেক জালালউদ্দিনের ঝুঁকিপূর্ণ কোমর অস্ত্রোপচারে বিরল সাফল্য পেল পূর্ব মেদিনীপুর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শতায়ু পেরোনো বয়সেও আধুনিক চিকিৎসা যে জীবনকে নতুন করে ফিরিয়ে দিতে পারে, তারই উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি হল পূর্ব মেদিনীপুরে। কলকাতা বা বড় হাসপাতাল নয়, একেবারে ব্লক স্তরের একটি বেসরকারি নার্সিংহোমে রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী কার্ডে সফল অস্ত্রোপচারের মাধ্যমে সামনে এল চিকিৎসা পরিষেবার এক অনন্য সাফল্যের গল্প।
বয়স ১০১, পড়ে গিয়ে গুরুতর জখম হন বৃদ্ধ! স্বাস্থ্য সাথী কার্ডে হল অসাধ্য সাধন!
বয়স ১০১, পড়ে গিয়ে গুরুতর জখম হন বৃদ্ধ! স্বাস্থ্য সাথী কার্ডে হল অসাধ্য সাধন!
advertisement

কলকাতা নয়, কোনও জেলা সদর বা মহকুমা হাসপাতালও নয়—একেবারে ব্লক স্তরের একটি বেসরকারি নার্সিংহোমেই সম্ভব হল বিরল সাফল্য। বয়সের হিসেবে সেঞ্চুরি পেরোনো এক বৃদ্ধের ভাঙা কোমরের সফল অস্ত্রোপচার করে নজির গড়ল পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি ব্লকের একটি বেসরকারি হাসপাতাল।

সুখবর! ‘৪ রাশি’ টাকার গদিতে চড়বে! বুধ প্রবেশ করছেন শতভিষা নক্ষত্রের দ্বিতীয় অবস্থানে

advertisement

নতুন দল ক্ষমতায় এলে এই প্রতিশ্রুতি পূরণে হিমশিম খাবে! রাজ্যের বাজেটকে কটাক্ষ অশোক লাহিড়ির

রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী কার্ডেই ১০১ বছর বয়সি সেক জালালউদ্দিনের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। কাঁথির বাসিন্দা এই শতায়ু বৃদ্ধ বাড়িতে পড়ে গিয়ে কোমরে গুরুতর চোট পান। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে দ্রুত ভর্তি করা হয় খেজুরির হেঁড়িয়ার মাতঙ্গিনী নার্সিংহোমে।

advertisement

চিকিৎসকদের মতে, বয়সের কারণে এই অস্ত্রোপচার ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তবে পরিবারের সদস্যদের সম্মতি নিয়ে সমস্ত প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। শেষ পর্যন্ত সফলভাবেই ভাঙা কোমরের অপারেশন সম্পন্ন হয়।

অস্ত্রোপচার সফল হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন রোগীর পরিবার-পরিজনেরা। তাঁরা চিকিৎসকদের পেশাদারিত্ব ও সাহসিকতার ভূয়সী প্রশংসা করেছেন। চিকিৎসকরাও জানিয়েছেন, এই বয়সে এমন জটিল অস্ত্রোপচার সফল হওয়া নিঃসন্দেহে চিকিৎসাবিজ্ঞানের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য সাফল্য।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ডিম-মাংসের জোড়া চাহিদা! মুরগি প্রতিপালন সঠিক প্রজাতিই বদলে দিতে পারে ভাগ্য
আরও দেখুন

স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে ব্লক স্তরের বেসরকারি হাসপাতালে শতায়ু বৃদ্ধের এই সফল চিকিৎসা রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো ও চিকিৎসা পরিষেবার সক্ষমতাকেই নতুন করে তুলে ধরল।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Swastha Sathi: বয়স ১০১, পড়ে গিয়ে গুরুতর জখম হন বৃদ্ধ! স্বাস্থ্য সাথী কার্ডে হল অসাধ্য সাধন!
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল