TRENDING:

Viral Video: সপাটে চড় ছাত্রীর, ক্লাসেরুমেই নাকখত শিক্ষকের! ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় বালুরঘাট

Last Updated:

Viral Video: প্রকাশ্যে ক্লাসের মধ্যেই বিদ্যালয়ের শিক্ষককে সপাটে চড় মারছেন ছাত্রী । প্রতিবাদ তো দূর,বরং সেই শিক্ষককে কাকুতি মিনতির পাশাপাশি নাকখত দিয়ে নিজের ভুল স্বীকার করতেও দেখা যাচ্ছে। ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তুমুল বিতর্ক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অনুপ সান্যাল, বালুরঘাট: ক্লাসে শিক্ষকের গালে সপাটে চড় কষালেন স্কুলছাত্রী! নাকখত দিয়ে ভুল স্বীকার করছেন স্কুল শিক্ষক। বালুরঘাট হাইস্কুলের একাদশ শ্রেণীর ক্লাসরুমের এমন একটি ভাইরাল ভিডিওকে ঘিরে তোলপাড় দক্ষিণ দিনাজপুর। চাঞ্চল্যকর এই ঘটনা নিয়ে তীব্র আলোড়নও ছড়িয়েছে শিক্ষামহলে।
ক্লাসেরুমেই নাকখত শিক্ষকের
ক্লাসেরুমেই নাকখত শিক্ষকের
advertisement

ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে, এক ছাত্রী শ্রেণিকক্ষের মধ্যেই বিদ্যালয়ের শিক্ষক অনুপম মুখার্জি-কে সপাটে চড় মারছেন। প্রতিবাদ তো দুরের কথা, উল্টে সেই শিক্ষককে কাকুতি মিনতির পাশাপাশি নাকখত দিয়ে নিজের ভুল স্বীকার করতেও দেখা যাচ্ছে। যে ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তুমুল বিতর্ক, প্রশ্ন আর জল্পনা।

আরও পড়ুন-হোলিতে তৈরি হচ্ছে বিরল সংযোগ…! ‘গোল্ডেন টাইম’ শুরু ৩ রাশির, চাকরিতে পদোন্নতি, বাড়বে বিপুল বেতন, খুলে যাবে সৌভাগ্যের দরজা

advertisement

তবে ভিডিওর সত্যতা ও ঘটনার প্রকৃত প্রেক্ষাপট এখনও স্পষ্ট নয়। ঠিক কী কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হল, তা নিয়ে নানা মহলে আলোচনা চলছে। শিক্ষক সমাজ থেকে শুরু করে অভিভাবক মহল—সকলের মধ্যেই তৈরি হয়েছে উদ্বেগ ।

আরও পড়ুন-৫০০ বছর পর হোলিতে চন্দ্রগ্রহণের কালো ছায়া, খবরদার করবেন না এই কাজ…! চরম সর্বনাশ! অশান্তি পিছু ছাড়বে না, জীবন ‘নরক’ হবে

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
WBCS পরীক্ষায় সাফল্যের টিপস! পরীক্ষার্থীদের একগুচ্ছ পরামর্শ দিলেন জেলাশাসক
আরও দেখুন

সূত্রের খবর অনুযায়ী, একাদশ শ্রেণীর ওই ছাত্রীকে বেশকিছু অশালীন মন্তব্য করেছিলেন ওই শিক্ষক অনুপম মুখার্জ্জী। যার প্রতিবাদ করে আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহনের হুশিয়ারি দিয়েছিলেন ওই ছাত্রী ও তার পরিবার। আর তাতেই কিছুটা ভীতও হয়ে নাকখত দেবার পথ বেছে নিয়েছিলেন। তবে জেলার নামকরা একটি সরকারি স্কুলের শিক্ষকের এমন আচরণে রীতিমতো নিন্দার ঝড় উঠেছে জেলাজুড়ে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Viral Video: সপাটে চড় ছাত্রীর, ক্লাসেরুমেই নাকখত শিক্ষকের! ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় বালুরঘাট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল