TRENDING:

Fire Incident: মাংস রান্নার তোড়জোড়, দেশলাই জ্বালাতেই সর্বনাশ! চোখের সামনে ঝলসে গেল মা-ছেলে

Last Updated:

South Dinajpur Fire Incident: রান্না করতে গিয়ে সর্বনাশ। আগুন গিলে খেল মা ও ছেলেকে। রবিবার দুপুরে মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার অন্তর্গত বুনিয়াদপুর পৌরসভা এলাকায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর: রান্না করতে গিয়ে অগ্নিকাণ্ড। সিলিন্ডার থেকে গ্যাস লিক করে রান্নাঘরে আগুন। জ্বলে উঠল যুবকের শরীর। তুমুল চিৎকার। ছেলের গায়ে আগুন লেগেছে দেখে তড়িঘড়ি ছুটে এলেন মা। ছেলের গায়ের আগুন নেভাতে এসে জ্বলে ওঠে মায়ের শরীরও। আগুনে পুড়ে মৃত্যু হল মা-ছেলে দুজনেরই। রবিবার দুপুরে মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার অন্তর্গত বুনিয়াদপুর পৌরসভা এলাকায়।
আগুন প্রতীকী ছবি
আগুন প্রতীকী ছবি
advertisement

মা-ছেলের এমন নৃশংস পরিণতি দেখে শিউরে উঠছে পাড়া-প্রতিবেশি। জানা যাচ্ছে, নিহত মহিলার নাম পুতুল মণ্ডল, বয়স ৫৫। মহিলার ছেলে বিপ্লব মণ্ডল, বয়স ৩৫। বিপ্লব পেশায় রং মিস্ত্রির কাজ করতেন। কখনও আবার পরিযায়ী শ্রমিক হিসাবেও কাজ করতেন। রবিবার বাড়িতে মাংস রান্নার জন্য সকালে বাজার থেকে তা কিনে আনেন। এরপর নিজেই সব জোগাড় করে রান্না বসাতে যান। গ্যাস জ্বালাতেই সঙ্গে সঙ্গে আগুন জ্বলে ওঠে রান্নাঘরে। আগুন লেগে যায় বিপ্লবের গায়ে। সেই দৃশ্য দেখে ছুটে আসেন পুতুল দেবী। ছেলের প্রাণ বাঁচাতে গিয়ে তিনিও ঝলসে যান।

advertisement

আরও পড়ুনঃ বিধানসভা ভোটের আগে ফরাক্কায় হুলুস্থুল কাণ্ড! আম বাগান থেকে উদ্ধার ব্যাগ খুলতেই চোখ কপালে, এল বম্ব স্কোয়াড

এলাকার লোকজন জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। পুড়ে মৃত্যু হয়েছে মা-ছেলের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বংশীহারী থানার পুলিশ। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বালুরঘাট জেলা হাসপাতালে।

advertisement

আরও পড়ুনঃ দুধের সন্তানদের নিয়ে অসহায় মায়ের ঠাঁই হাবরা হাসপাতালে! গৃহবধূর ঘর ভাঙার কাহিনি কাঁদিয়ে ছাড়বে

সেরা ভিডিও

আরও দেখুন
‘মোদির সঙ্গে লড়তে পারেন কেবল মমতাই’! বাংলা জয় দূরে, বিজেপিকে দিল্লি বাঁচাতে বললেন কল্যাণ
আরও দেখুন

ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া। একসঙ্গে স্ত্রী এবং ছেলেকে হারিয়ে শোক বিহ্বল বীরেন মণ্ডল। অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত শুরু করেছে বংশীহারী থানার পুলিশ।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Fire Incident: মাংস রান্নার তোড়জোড়, দেশলাই জ্বালাতেই সর্বনাশ! চোখের সামনে ঝলসে গেল মা-ছেলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল