TRENDING:

Balurghat Hospital: জেলায় এবার স্মার্ট চিকিৎসালয়! বালুরঘাট হাসপাতালে চালু ই-প্রেসক্রিপশন থেকে ই-অ্যাডমিশন, রোগীদের জন্য 'ইউনিক আইডি'

Last Updated:

Balurghat Hospital: জেলা হাসপাতালে ডিজিটাল জোয়ার। হাতে লেখা প্রেসক্রিপশন আর নয়। রোগীদের সুবিধায় ই-প্রেসক্রিপশন চালু হল বালুরঘাট জেলা হাসপাতালে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর: জেলা হাসপাতালে ডিজিটাল বিপ্লব। আর হাতে লেখা প্রেসক্রিপশন নয়। এবার কম্পিউটারের মাধ্যমে ই-প্রেসক্রিপশন চালু হল বালুরঘাট জেলা হাসপাতালে। রোগীদের সুবিধার্থে এবং হাতে লেখা প্রেসক্রিপশন পড়ার সমস্যা দূর করতে এই আধুনিক ডিজিটাল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বালুরঘাট হাসপাতালে ই-প্রেসক্রিপশন
বালুরঘাট হাসপাতালে ই-প্রেসক্রিপশন
advertisement

গত শনিবার রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের আধিকারকদের একটি প্রতিনিধি দল বালুরঘাট জেলা হাসপাতাল পরিদর্শনে আসেন। দলে ছিলেন খোদ প্রধান সচিব, স্বাস্থ্য অধিকর্তা স্বপন সোরেন এবং স্পেশাল সেক্রেটারি শরৎকুমার দ্বিবেদী-সহ অন্যান্য আধিকারিকেরা। হাসপাতাল পরিদর্শনের পর রবিবার বৈঠকে বসেন স্বাস্থ্য আধিকারিকেরা। আর সেখানেই বালুরঘাট জেলা হাসপাতালকে ডিজিটাল প্রযুক্তির আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়। পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের প্রধান সচিব নারায়ণ স্বরূপ নিগমের নির্দেশে হাসপাতালে ই-প্রেসক্রিপশন চালু করার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে।

advertisement

আরও পড়ুনঃ ইছামতির কাঠের সেতু যেন মৃত্যুফাঁদ! বনগাঁ-বসিরহাট সংযোগকারী একমাত্র ব্রিজের বেহাল দশা, নাস্তানাবুদ স্বরূপনগর, দ্রুত মেরামতের দাবি

দক্ষিণ দিনাজপুর জেলার মানুষদের কাছে বেসিরকারি হাসপাতাল থেকে চিকিৎসা পরিষেবা গ্রহণের সুযোগ খুবই কম। ফলে জেলাবাসী যেকোনও রোগের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালের উপরেই নির্ভরশীল। হাসপাতালের বহির্বিভাগে আগেই ই-প্রেসক্রিপশন চালু হয়েছিল। এবার থেকে মিলবে ই-অ্যাডমিশন, ই-ট্রান্সফার, ই-ডিসচার্জ ও ই-ফার্মাসির পরিষেবা।

advertisement

আরও পড়ুনঃ লাগাম ছাড়া বিদ্যুৎ বিল! সরকারি কোষাগারের ব্যয় কমাতে দক্ষিণ দিনাজপুরে গ্রাম পঞ্চায়েতের সব অফিসে বসছে সৌর প্যানেল, জেলা পরিষদের ‘সাশ্রয়ী’ সিদ্ধান্ত

সেরা ভিডিও

আরও দেখুন
শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড কাটোয়া, কোথাও নৌকা, কোথাও গামলা ভাসিয়ে পেঁয়াজ-রসুন তুলছে চাষিরা
আরও দেখুন

হাসপাতালে আসা প্রতিটি রোগীর জন্য ‘ইউনিক আইডি’ তৈরি করা হবে। যার ফলে ভবিষ্যতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার ঝামেলা আর থাকবে না। এই ডিজিটাল প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সমস্ত সরঞ্জাম প্রদান করার আশ্বাস দিয়েছে রাজ্য সরকার। জেলার হাসপাতালে ডিজিটাল জোয়ার আসায় খুশি দক্ষিণ দিনাজপুরবাসী।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Balurghat Hospital: জেলায় এবার স্মার্ট চিকিৎসালয়! বালুরঘাট হাসপাতালে চালু ই-প্রেসক্রিপশন থেকে ই-অ্যাডমিশন, রোগীদের জন্য 'ইউনিক আইডি'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল