TRENDING:

Pratik ur Rahman News: CPIM ছেড়ে তৃণমূলে যেতেই প্রতীক উর রহমানকে ছেড়ে গেলেন 'বামপন্থী' স্ত্রী? ভাঙছে ঘর? এক ছবিতেই সব স্পষ্ট করে দিলেন প্রতীক উর

Last Updated:

Pratik ur Rahman News: সিপিআইএম ছেড়ে তৃণমূলে যোগ দিতেই  প্রতীক উর রহমান পরিবার নিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট ছড়িয়ে পড়ে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ডায়মন্ডহারবার, নবাব মল্লিক: রাজনৈতিক জীবনের কোনও প্রভাব ব্যক্তিগত জীবনে পড়েনি, সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে সেদিকেই ইঙ্গিত দিলেন সদ্য সিপিআইএম ত্যাগ করে তৃণমূলে যোগ দেওয়া প্রতীক উর রহমান। নিজের পারিবারিক ছবি পোস্ট করার পর তিনি লেখেন ‘আপাতত এইটুকু’।
সত্যিই কি ঘর ভাঙছে প্রতীক উরের?
সত্যিই কি ঘর ভাঙছে প্রতীক উরের?
advertisement

প্রতীক উর রহমান সিপিআইএম ছাড়তেই সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট ছড়িয়ে পড়ে। বেশির ভাগই তারা সিপিআইএম সমর্থক বলেই অভিযোগ। সেই সব পোস্টে লেখা হয় “স্বামীর সিপিআইএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া মোটেই মেনে নিতে পারেননি প্রতীকের রাজনৈতিক সতীর্থ এবং জীবনসঙ্গিনী শিরিন সুলতানা।” এই নিয়ে দাম্পত্য অশান্তি বাড়তে থাকায় অভিমানে শিরিন নাকি ঘর ছেড়েছেন। এদিকে এই ঘটনাকে রটনা বলে উড়িয়ে দিয়েছেন প্রতীক উরের স্ত্রী। তাঁর দাবি, “যাঁরা এসব রটাচ্ছে, তাঁরা আমাদের ভাল চায় না।”

advertisement

পরিবারের সঙ্গে প্রতীক উর রহমান

আরও পড়ুন: ক্ষমতায় বিএনপি, এবার নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে আওয়ামি লীগের উপর থেকে? জানিয়ে দিলেন নতুন মন্ত্রী! তোলপাড় বাংলাদেশ

প্রতীক উর রহমানও সোশ্যাল মিডিয়ায় পরিবারের সঙ্গে ছবি পোস্ট করেন। সেখানে লেখেন ‘আপাতত এইটুকু’। তার নীচেই লেখেন, ‘ছবিটি ভাই তুলে দিল’।‌

advertisement

প্রতীক উরের দলবদলের পর ‘ভার্চুয়াল’ বামপন্থী মহলে বেশ শোরগোল পড়ে যায়। সিপিআইএমের অধিকাংশ সমর্থক তাঁর কঠোর সমালোচনা শুরু করেন। এরপরেই বিভিন্ন পোস্ট ভেসে আসে, যার মূল নির্যাস, সিপিআইএম ছেড়ে তৃণমূলে যাওয়ায় প্রতীক উর রহমানের সংসারে অশান্তি শুরু হয়েছে। স্ত্রীর সঙ্গে নাকি এ নিয়ে টানাপোড়েন চলছে। দাম্পত্য অশান্তি এতটাই চরমে উঠেছে যে স্ত্রী শিরিন বাড়ি ছেড়ে বাপেরবাড়ি চলে গিয়েছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নিজের হাতেই বিলি করছেন লিফলেট,সোনারপুর বাজারে জোর প্রচারে 'ঘরের মেয়ে' রাজন্যা
আরও দেখুন

আসলে প্রতীক উর রহমান এবং শিরিন সুলতানা ছাত্রজীবন থেকে হাতে হাত ধরে বামপন্থী রাজনীতি করেছেন। ফলে এই ঘটনা নিয়ে দোলাচলে পড়েন অনেকেই। তবে প্রতীক উরের ছবি পোস্টের পর সেই জল্পনার অবসান হয়েছে। প্রতীক উরের দলবদলের পর এখনও পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং তিনি। আর সে জন্যই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে সমস্ত জল্পনার অবসান ঘটিয়েছেন তিনি।  সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে সবকিছুর জবাব দিলেন তৃণমূল কংগ্রেস নেতা প্রতীক উর রহমান।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/দক্ষিণ ২৪ পরগনা/
Pratik ur Rahman News: CPIM ছেড়ে তৃণমূলে যেতেই প্রতীক উর রহমানকে ছেড়ে গেলেন 'বামপন্থী' স্ত্রী? ভাঙছে ঘর? এক ছবিতেই সব স্পষ্ট করে দিলেন প্রতীক উর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল