এই রাস্তা খারাপ থাকায় বৃষ্টি হলেই জল জমে যেত, তৈরি হত গর্ত। সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুলগামী ছাত্রছাত্রী কিংবা অফিসযাত্রী সকলেই সমস্যায় পড়তেন। দু-চার পা চলাই যেন দুঃসাধ্য হয়ে উঠত। অবশেষে বহুদিনের সেই দুর্ভোগ কাটতে চলেছে। আগামী কয়েকদিনের মধ্যেই সারাইয়ের কাজ শেষ করার আশ্বাস দিয়েছেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। এখন দেখার, নতুন পথ এলাকাবাসীর জীবনে কতখানি স্বস্তি ফেরায়।

advertisement

আরও পড়ুনঃ  কৃষিকাজে প্রযুক্তির ছোঁয়াতেই বাজিমাত! নয়া পদ্ধতিতে বিকল্প চাষে আয়ের দিশা দেখাচ্ছেন কালচিনির চাষিরা, ছুটে এলেন বিদেশি কৃষিবিদরাও

সব মিলিয়ে, যত তাড়াতাড়ি এই রাস্তার কাজ শেষ হবে তত তাড়াতাড়ি উপকৃত হবেন এলাকার মানুষ থেকে শুরু করে গাড়ি চালকরা। কারণ এই বেহাল রাস্তার কারণে শুধু চলাফেরাতেই সমস্যা নয়, বড়সড় দুর্ঘটনাও ঘটত। তাই নতুন রাস্তা পেয়ে স্বস্তিতে এলাকাবাসী।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

পাকা রাস্তার জন্য স্থানীয় বাসিন্দাদের অনেকটাই সমস্যা দূর হল। বেহাল রাস্তার কারণে স্কুল, কলেজে যেতে বেশ ছাত্রছাত্রীদের বেশ অসুবিধা হত। অসুস্থ রোগীদের অনেকে রাস্তা দিয়ে যাওয়ার সময় আরও গুরুতর অসুস্থ হয়ে যেতেন। তাই নয়া রাস্তা পেয়ে খুশি সকলে।

advertisement