স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, যাত্রীবাহী বেসরকারি বাসটি কাকদ্বীপ থেকে কলকাতার দিকে আসছিল। সেই সময় কচুবেড়িয়া মোড়ে জাতীয় সড়কের ওপর দাঁড়িয়ে থাকা ডাম্পারে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে বাসটি।
advertisement
ঘটনায় পাশের নয়ানজুলিতে উল্টে যায় ডাম্পারটি। ঘটনায় প্রায় ১২ জন আহত হয়েছে। আহতদের সকলকে উদ্ধার করে স্থানীয় কুলপি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় কুলপি থানার পুলিশ।
advertisement
পুরো ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে যাত্রীদের মধ্যে। চিন্তায় পড়েছেন আহত যাত্রীদের পরিবারের সদস্যরা। কীভাবে এই দুর্ঘটনা হল, তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি স্থানীয়রা রাস্তায় প্রশাসনের নজরদারি বৃদ্ধির দাবি করছেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
Feb 28, 2026 3:56 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South 24 Parganas News: দাঁড়িয়ে থাকা ডাম্পারে বাসের সজোরে ধাক্কা, যমের দুয়ার থেকে ফিরলেন যাত্রীরা! আহত ১২
