সকাল থেকে কুলতলি ব্লক জুড়ে চলা ১৬টি মাতৃযান গাড়ি বন্ধ করে দিয়েছেন চালকেরা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বকেয়া টাকা না পাওয়ায় গাড়ি চালানো সম্ভব হচ্ছে না। চালকদের দাবি, প্রায় সাড়ে ছয় মাস ধরে তাঁরা বিল পাচ্ছেন না। বকেয়া টাকা পাওয়ার দাবিতে বিভিন্ন জায়গায় আবেদন জানালেও এখনও পর্যন্ত কোনও সুরাহা মেলেনি। ফলে জ্বালানি ও গাড়ি চালানোর খরচ বহন করতে না পেরে পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তাঁরা।

advertisement

আরও পড়ুনঃ চাবির খোঁজে ছাদ টপকে গাছে! দমকল ডেকে নামাতে হল নব্বই উর্ধ্ব বৃদ্ধকে, সিনেমার মতো দৃশ্য কাটোয়ায়

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, জামতলা হাসপাতালে প্রতি মাসে গড়ে প্রায় ২০০ জন গর্ভবতী মায়ের প্রসব হয়। কুলতলি ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন ৬-৭ জন গর্ভবতী মহিলা মাতৃযানেই সম্পূর্ণ বিনামূল্যে হাসপাতালে আসতেন। কিন্তু পরিষেবা বন্ধ থাকায় এখন তাঁদের টোটো, ভ্যান বা অন্য গাড়ি ভাড়া করে হাসপাতালে আসতে হচ্ছে।

advertisement

View More

নিশ্চয়যান চালক মোহন কুমার মণ্ডল জানান, টাকা না পাওয়ায় তাঁরা জ্বালানির খরচ জোগাড় করতে পারছেন না। বিষয়টি কুলতলির বিধায়ক ও ব্লক স্বাস্থ্য আধিকারিককেও জানানো হয়েছে। যদিও জরুরি অসুস্থতা বা এমার্জেন্সির ক্ষেত্রে যাদের অন্যত্র স্থানান্তর করতে হচ্ছে, তাঁদের নিয়ে যাওয়া হচ্ছে।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

এদিকে গর্ভবতী মহিলাদের পরিবারের অভিযোগ, বারবার ফোন করলেও অনেক সময় অ্যাম্বুল্যান্স চালকেরা ফোন ধরছেন না। স্থানীয় বাসিন্দা সাহাবুদ্দিন মণ্ডল জানান, বহুবার ফোন করেও নিশ্চয়যান না পেয়ে শেষ পর্যন্ত টোটোয় করেই গর্ভবতী মহিলাকে হাসপাতালে নিয়ে আসতে হয়েছে। প্রশাসনের তরফে এখনও পর্যন্ত সমস্যার সমাধান নিয়ে স্পষ্ট কোনও বক্তব্য মেলেনি, ফলে সুন্দরবনবাসীর দুর্ভোগ বাড়ছে।

advertisement