advertisement

East Bardhaman News: চাবির খোঁজে ছাদ টপকে গাছে! দমকল ডেকে নামাতে হল নব্বই উর্ধ্ব বৃদ্ধকে, সিনেমার মতো দৃশ্য কাটোয়ায়

Last Updated:

East Bardhaman News: রবিবার এক নাটকীয় দৃশ্যের সাক্ষী থাকল পূর্ব বর্ধমানের কাটোয়া শহর। চাবির খোঁজে ছাদ টপকে সোজা গাছে উঠে পড়েন এক নব্বই ঊর্ধ্ব বৃদ্ধ। মুহূর্তের মধ্যে এলাকায় ভিড় জমে যায়।

+
বৃদ্ধকে

বৃদ্ধকে নামানো হচ্ছে

কাটোয়া, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরীঃ কাটোয়া শহরে রবিবার এমন এক ঘটনা ঘটল, যা সিনেমার দৃশ্যকেও হার মানায়। আগুন নেভাতে নয়, বরং গাছের ডগা থেকে এক নব্বই উর্ধ্ব বৃদ্ধকে নামাতে ছুটে আসতে হল দমকলবাহিনীকে। কাটোয়া শহরের ৫ নম্বর ওয়ার্ডে ঘটনাটি ঘটেছে।
বৃদ্ধের নাম যুধিষ্ঠির চক্রবর্তী। একসময় তিনি পশু হাসপাতালে চাকরি করতেন। বহু বছর আগেই অবসর নিয়েছেন। তিন বছর আগে স্ত্রী গায়ত্রীদেবীর মৃত্যু হওয়ার পর থেকে তিনি বাড়ির দোতলায় একাই থাকতেন। তিন মেয়ের বিয়ে হয়ে গিয়েছে, দুই ছেলে কর্মসূত্রে বাইরে থাকেন। বাড়ির কাজের জন্য দু’জন পরিচারিকা থাকলেও যুধিষ্ঠিরবাবু সারাদিন সিঁড়ির দরজায় তালা লাগিয়ে নিজস্ব নিয়মেই দিন কাটাতেন। তবে রবিবার হঠাৎই ঘটে বিপত্তি।
advertisement
আরও পড়ুনঃ ২৪ ঘণ্টার ব্যবধানে মৃত ২ লেপার্ড, রায়মাটাং চা বাগানে তীব্র আতঙ্ক! কারণ নিয়ে ধন্দে বন দফতর-স্থানীয়রা
খাটের বালিশের নীচে রাখা সিঁড়ির গেটের চাবি কোথায় রেখেছেন, তা আর কিছুতেই মনে করতে পারছিলেন না কাটোয়ার এই বৃদ্ধ। অনেক খোঁজাখুঁজির পরেও চাবির হদিশ না পেয়ে তিনি এক অভিনব পথ বেছে নেন। সোজা ছাদে উঠে কার্নিশ বেয়ে বাড়ির চালার করগেটের উপর নেমে পড়েন। সেখান থেকে পাশের আমলকি গাছের ডগায় উঠে বসেন। উদ্দেশ্য ছিল, গাছ বেয়ে নীচে নেমে চাবি খুঁজতে যাওয়া। কিন্তু গাছে ওঠা যত সহজ, নামা ততটা নয়, সেটা মুহূর্তেই বুঝতে পারেন তিনি।
advertisement
advertisement
শেষে মগডালে বসে চিৎকার শুরু করেন যুধিষ্ঠির। তাঁর গলা শুনে ছুটে আসেন ছোট বউমা জোৎস্না চক্রবর্তী। তিনি পাড়ায় থাকা বৃদ্ধের মেয়ে মল্লিকা হাজরাকে খবর দেন। মুহূর্তের মধ্যে জড়ো হয়ে যান প্রতিবেশীরাও। কেউ মোবাইলে ভিডিও তুলছেন, কেউ আবার গাছ থেকে নামার নানা উপদেশ দিচ্ছেন। এর মধ্যেই বৃদ্ধ দিব্যি বোতল খুলে জল খেয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করতে থাকেন। শেষমেশ দমকলবাহিনীকে খবর দেওয়া হয়।
advertisement
কিছুক্ষণের মধ্যেই বড় মই নিয়ে হাজির হন দমকল কর্মীরা। দড়ি বেঁধে সাবধানে গাছের ডগা থেকে বৃদ্ধকে নামিয়ে আনেন তাঁরা। নাটকীয় উদ্ধারকাণ্ড দেখে আশেপাশে দাঁড়িয়ে থাকা মানুষজনের মুখে তখন হাসি আর স্বস্তির মিশ্র প্রতিক্রিয়া। উদ্ধারের পরেই অবশ্য রহস্যের সমাধান হয়। বৃদ্ধের নাতি শেষমেশ খাটের বালিশের নীচ থেকে সেই হারিয়ে যাওয়া চাবিটি খুঁজে বের করে দেয়!
advertisement
বৃদ্ধের মেয়ে মল্লিকা হাজরা বলেন, “ভাগ্যিস বাবা গাছ থেকে পড়ে যাননি। বাবা খুব ভুলো মনের মানুষ, চাবি রেখে নিজেই ভুলে গিয়েছিলেন। আমরা কেউ বাড়িতে ছিলাম না, তাই এমনটা হয়েছে।” ছোট ছেলে মিল্টু চক্রবর্তী জানান, “আমি অফিসে ছিলাম। খবর পেয়ে ছুটে এসে পুরো ঘটনা শুনলাম। সিনেমায় এমন দৃশ্য দেখা যায়, কিন্তু বাস্তবে বাবার জন্য এমন ঘটনা ঘটবে ভাবতেই পারিনি।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে যুধিষ্ঠিরবাবুর সহজ জবাব, “চাবিটা কোথায় রেখেছিলাম মনে করতে পারছিলাম না, তাই গাছে চড়েছিলাম!” এদিকে এমন অদ্ভুত কাণ্ড দেখে প্রতিবেশীরাও হাসি চেপে রাখতে পারেননি। কেউ ভিডিও করেছেন, কেউ আবার নানা উপদেশ দিয়েছেন। তবে দমকল কর্মীরা বৃদ্ধকে কোলে করে নামিয়ে নিরাপদে পৌঁছে দিয়ে হাসিমুখেই ফিরে যান।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Bardhaman News: চাবির খোঁজে ছাদ টপকে গাছে! দমকল ডেকে নামাতে হল নব্বই উর্ধ্ব বৃদ্ধকে, সিনেমার মতো দৃশ্য কাটোয়ায়
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৯ - ১৫ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৯ - ১৫ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ৯ - ১৫ মার্চ, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement