advertisement

Alipurduar News: ২৪ ঘণ্টার ব্যবধানে মৃত ২ লেপার্ড, রায়মাটাং চা বাগানে তীব্র আতঙ্ক! কারণ নিয়ে ধন্দে বন দফতর-স্থানীয়রা

Last Updated:

Alipurduar News: ডুয়ার্সের রায়মাটাং চা বাগানে পরপর দু'দিনে দুটি লেপার্ডের নিথর দেহ উদ্ধার হল। বন দফতর এমন ঘটনায় রীতিমতো ধন্দে। ধন্দে স্থানিয়রাও। ময়নাতদন্তের পরেই আসল কারণ জানা যাবে।

আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের রায়মাটাং চা বাগানে পরপর দু'দিনে দুটি চিতাবাঘের মৃত্যু ঘিরে চাঞ্চল্য
আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের রায়মাটাং চা বাগানে পরপর দু'দিনে দুটি চিতাবাঘের মৃত্যু ঘিরে চাঞ্চল্য
কালচিনি, অনন্যা দে: পরপর দু’দিন একই বাগান থেকে লেপার্ডের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি কালচিনি ব্লকের রায়মাটাং চা বাগানের ।শনিবার বাগানের তিন নম্বর সেকশন থেকে এক লেপার্ডের দেহ দেখতে পান স্থানীয়রা। এরপরই খবর পেয়ে লেপার্ডের দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে জন্য পাঠানো হয় বক্সা ব্যাঘ্র প্রকল্পের পানা রেঞ্জের পক্ষ থেকে। শুক্রবারেও এই রায়মাটাং চা বাগানের প্রবেশের সড়কের ধারে এক লেপার্ডের দেহ উদ্ধার হয়।
স্থানীয়দের দাবি, কোনও গাড়ির ধাক্কায় সেটির মৃত্যু হয়েছিল। এরপর একদিন না কাটতেই ফের চা বাগানের ভেতর থেকে লেপার্ডের দেহ মেলায় উঠছে একাধিক প্রশ্ন? লেপার্ডের মৃতদেহটিতে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে দাবি স্থানীয়দের একাংশের। এমন ঘটনায় আরও আতঙ্কে এই রায়মাটাং চা বাগানের শ্রমিক মহল্লার বাসিন্দারা।
advertisement
advertisement
তাদের কথায়, প্রতিনিয়ত লেপার্ড হানা দেয় লোকালয়ে। একাধিক লেপার্ড রয়েছে এলাকায়। পরপর দু’দিন দুটি দেহ মেলায় তা স্পষ্ট হয়েছে। এছাড়া দু’দিন পাওয়া দুটি লেপার্ড খুব কম বয়সী বলে বন দফতর সূত্রে খবর। এর মধ্যে শনিবার উদ্ধার হওয়া লেপার্ডটির বয়স ছয় মাস। শুক্রবার উদ্ধার হওয়া লেপার্ডটির বয়স ১০ মাস ছিল বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই বিষয়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের উপক্ষেত্র অধিকর্তা হরিকৃষ্ণণ পিজে বলেন, “আমাদের অনুমান প্রাপ্ত বয়ষ্ক লেপার্ডের হামলায় ছোট লেপার্ডটির মৃত্যু হয়েছে।ময়নাতদন্তের রিপোর্ট এলে সব পরিষ্কার হবে।”
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Alipurduar News: ২৪ ঘণ্টার ব্যবধানে মৃত ২ লেপার্ড, রায়মাটাং চা বাগানে তীব্র আতঙ্ক! কারণ নিয়ে ধন্দে বন দফতর-স্থানীয়রা
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৯ - ১৫ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৯ - ১৫ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ৯ - ১৫ মার্চ, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement