প্রত্যক্ষদর্শীরা জানান, দু’টি বাইকেরই গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর হঠাৎ দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাইক দু’টিতে থাকা ৫ জনই রাস্তায় ছিটকে পড়েন। দুর্ঘটনার পর ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুনঃ বাংলা পরীক্ষা দিয়ে ফেরার পথে দুর্ঘটনা! পায়ে ১৬টা সেলাই, ভ্যানে বসে ইংরাজি পরীক্ষা দিল আহত মাধ্যমিক ছাত্রী

advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি বাইকে ছিলেন পায়েল দাস, সঙ্গীতা মন্ডল ও মিলন মন্ডল নামে ৩ জন। তাঁদের বাড়ি রায়চক ও দস্তুপুর এলাকায়। তাঁরা ডায়মন্ড হারবারের দিক থেকে কলকাতার উদ্দেশে যাচ্ছিলেন। অপরদিকে অন্য বাইকে ছিলেন জাকির ঘরামি ও রাজেশ মোল্লা নামে ২ জন। তাঁদের বাড়ি কুলপির বাগাড়িয়া এলাকায়। তাঁরা ডায়মন্ড হারবার থেকে কুলপির দিকে যাচ্ছিলেন।

advertisement

দুই বাইকের মুখোমুখি সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় ডায়মন্ড হারবার থানার পুলিশ। আহত ৫ জনকে উদ্ধার করে ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।