TRENDING:

South 24 Parganas News: রান্নার সময় দাউদাউ করে আগুন, চোখের নিমেষে ছাই দোতলা বাড়ি! নিঃস্ব হয়ে খোলা আকাশের নিচে কৃষকের পরিবার

Last Updated:

South 24 Parganas News: কৃষকের বাড়িতে আগুন। আগুন নেভানোর আগেই পুড়ে ছাই হয়ে গিয়েছে সবকিছু। ঘর হারিয়ে খোলা আকাশের নীচে আশ্রয় নিয়েছে পরিবারটি। খড়ের ছাউনি থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। তবে হতাহতের ঘটনা হয়নি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাকদ্বীপ, দক্ষিণ ২৪ পরগণা, বিশ্বজিৎ হালদার: নামখানার হরিপুর এলাকায় রামকৃষ্ণ মণ্ডলের বাড়িতে মঙ্গলবার রাতে ভয়াবহ আগুন লাগে। বাড়ির পাশে একটি ছোট ঘরে রান্না চলাকালীন সময়ে আগুন ছড়িয়ে পড়ে। খড়ের ছাউনি দেওয়া মাটির দোতলা বাড়িটি দ্রুত আগুনের কবলে চলে আসে।
দাউদাউ করে জ্বলছে আগুন
দাউদাউ করে জ্বলছে আগুন
advertisement

প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন যখন আরও ভয়াবহ রূপ নিতে থাকে, তখন দমকলকে খবর দেওয়া হয়। এরপর কাকদ্বীপ থেকে একটি দমকল ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে পুরো বাড়িটি ভস্মীভূত হয়ে যায়।

আরও পড়ুন: চোখের নিমেষে নদীগর্ভে তলিয়ে গেল ৪০ ফুট বাঁধ, প্রকৃতির তাণ্ডবে দিশেহারা হাজার হাজার মানুষ! প্রশাসনের কর্তারা ছুটলেন মাঝরাতে

advertisement

তবে বরাতজোরে এই ঘটনায় কেউ আহত হয়নি। প্রশাসনের প্রাথমিক অনুমান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। এখন মণ্ডল পরিবার আশ্রয় নিয়েছে খোলা আকাশের নিচে। সব হারিয়ে অস্থায়ী আশ্রয় নিয়েছে পরিবারটিকে। স্থানীয় স্বেচ্ছাসেবকরা তাদের সাহায্যের জন্য এগিয়ে আসেন।

আরও পড়ুন: সামান্য ভুলেই পকেট হতে পারে গড়ের মাঠ, বোটানিক্যাল গার্ডেনে এইসব কাজ করলে মোটা জরিমানা! যাওয়ার আগে জেনে নিন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চোখের নিমেষে নদীগর্ভে তলিয়ে গেল ৪০ ফুট বাঁধ, প্রকৃতির তাণ্ডবে দিশেহারা হাজার হাজার মানুষ
আরও দেখুন

অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অনেকেই মনে করছেন, পরিবারের সদস্যরা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লে বিপদ বাড়তে পারত। তাতে প্রাণহানির আশঙ্কা আরও বাড়ত। তাছাড়াও স্থানীয়রা যেভাবে ছুটে এসেছেন, তার জন্য সাধুবাদ দিয়েছেন সকলে।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South 24 Parganas News: রান্নার সময় দাউদাউ করে আগুন, চোখের নিমেষে ছাই দোতলা বাড়ি! নিঃস্ব হয়ে খোলা আকাশের নিচে কৃষকের পরিবার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল