শুধু খোদার বাজার নয়, পাশাপাশি বারুইপুর পুরসভার বেশ কিছু জায়গা আছে, যেখানে প্রায় সারা বছরই কমবেশি জল জমে থাকে। আর বর্ষাকালে তো কথাই নেই। জল থইথই এলাকাগুলি শহর থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে। জমে থাকা নোংরা জলে পা দিয়ে যাতায়াত করতে হয় এলাকাবাসীকে।

আরও পড়ুন: কুণ্ডলী পাকিয়ে ধোঁয়া, মুহূর্তের মধ্যে কারখানার গোডাউনে ভয়াবহ আগুন! নরেন্দ্রপুরে হুলুস্থুল কাণ্ড, বরাতজোরে বড় বিপদ থেকে রক্ষা

advertisement

এমনকী জল ঢুকে পড়ে ঘরের ভিতরেও। সম্প্রতি এমনই করুণ অভিজ্ঞতা হয়েছে গত বছর বর্ষাতেও। ওই এলাকায় একটি বড়সড় কাঁচা নর্দমা থাকলেও, সেই নর্দমার জল বের হওয়ার কোনও পথ নেই। যার কারণে সমস্যার মধ্যে পড়তে হচ্ছিল সবাইকে। তবে সমস্যার অবসান হতে চলেছে বিমান বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে।

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

রাস্তা ও নিকাশি ব্যবস্থার উদ্বোধন করেছেন তিনি। বিধায়কের পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের প্রচেষ্টায় এই রাস্তা ও নিকাশি নালার কাজ শুরু হয়েছে। অবশেষে কাজ চালু হওয়ায় খুশি এলাকার মানুষজন। তাঁদের দাবি তাড়াতাড়ি এই কাজ শেষ হলে এলাকার মানুষ সামনের বর্ষা থেকে অনেকটা রেহাই পাবেন।