সম্প্রতি বজবজ এলাকায় আতসবাজি প্রশিক্ষণের সময় ‘কোল্ড পাইরো’ নামে এক বিপজ্জনক আতসবাজি তৈরির প্রশিক্ষণ দেওয়া হয় বলে অভিযোগ। এহেন অভিযোগের প্রেক্ষিতে চাঞ্চল্য ছড়িয়েছে। এই নিয়ে সারা বাংলা আতসবাজি উন্নয়ন সমিতির পক্ষ থেকে চেয়ারম্যান বাবলা রায় জানিয়েছেন, আগামী ১৯ ফেব্রুয়ারি সরকারিভাবে একটি মিটিং ডাকা হয়েছে।

আরও পড়ুনঃ ভোলেবাবার আরাধনায় দুধের শিশু! একরত্তিকে বাঁকে নিয়ে শিবরাত্রির ব্রত পালন, দেখুন সেই ছবি

advertisement

অভিযোগ ঠিক কোথায়? জানা গিয়েছে, ‘কোল্ড পাইরো’ আতসবাজির তালিকাভুক্ত নয়। এই বাজি তৈরিতে নাইট্রোসেলুলাস ও অ্যামিলিয়াম পারক্লোরেট রাসায়নিক ব্যবহার করা হয়, যা উচ্চ ঝুঁকিসম্পন্ন। এই রাসায়নিক পেট্রোলিয়াম অ্যান্ড এক্সক্লুসিভ সেফটি অর্গানাইজেশন কর্তৃক অনুমোদিত নয় এবং নিষিদ্ধ তালিকাভুক্ত।

View More

এই রাসায়নিক ব্যবহারে ভয়াবহ পরিস্থিতি হতে পারে অথবা অন্য বিপজ্জনক কাজ করা যেতে পারে বলে সন্দেহ করছে ওই আতসবাজি সংগঠন। এই ধরনের ঘটনা রুখতে আতশবাজি প্রস্তুতকারকদের জন্য বন ও পরিবেশ মন্ত্রক এবং ন্যাশনাল অ্যাক্রিডিটেশন বোর্ড অফ টেস্টিং অ্যান্ড ক্যালিব্রেশন ল্যাবরেটরিস অনুমোদিত গবেষণাগার থেকে কাঁচামালের মান পরীক্ষার রিপোর্ট এবং সংশ্লিষ্ট ইনভয়েস সংরক্ষণ বাধ্যতামূলক করার দাবি জানানো হয়েছে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

এদিকে লাইসেন্সবিহীন ব্যক্তিরা এর প্রশিক্ষণ পেয়ে গেলে অথবা এই রাসায়নিক কিনলে বেআইনি কাজকর্ম করা যেতে পারে। ফলে নজরদারি বাড়ানোর দাবিও উঠেছে। ইতিমধ্যে এই নিয়ে আতসবাজি মহলে‌ শোরগোল পড়ে গিয়েছে।