তিনি জানান, সুন্দরবন লাগোয়া কুলতলী বিধানসভায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকেই একাধিক এলাকায় রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জের এই দু’টি রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলাকায় ধারাবাহিক উন্নয়ন সম্ভব হচ্ছে বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুনঃ হোলির ডিউটিতে যাওয়ার পথে অঘটন! মর্মান্তিক দুর্ঘটনায় এক পুলিশকর্মীর মৃত্যু, প্রাণ হারালেন পুলিশের গাড়ির চালকও

advertisement

এলাকার এক বাসিন্দা বলেন, “আমার বয়স এখন ৭৫ বছর। ছোটবেলা থেকে দেখে আসছি এই রাস্তা সবসময় ডোবা আর কাদায় ভরা থাকত। ভাঙাচোরা অবস্থায় বয়স্ক মানুষ তো দূরের কথা, সাধারণ মানুষেরও চলাচল প্রায় অসম্ভব ছিল। অবশেষে পাকা রাস্তা তৈরি হওয়ায় আমরা সবাই উপকৃত হব।”

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

স্থানীয়দের আশা, রাস্তা তৈরি হলে যাতায়াতের সুবিধা বাড়বে, পাশাপাশি গোপালগঞ্জ এলাকায় শিক্ষা, স্বাস্থ্য ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও নতুন দিগন্ত খুলবে। সব মিলিয়ে, যত তাড়াতাড়ি এই রাস্তার কাজ শেষ হবে ততটাই উপকৃত হবে এলাকার মানুষ। তাঁদের অনেক সমস্যাও দূর হবে। কারণ বেহাল রাস্তার কারণে স্কুল-কলেজে যেতে ছাত্রছাত্রীদের অনেক অসুবিধা হত। অসুস্থ রোগীরা রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেকে আরও গুরুতর অসুস্থ হয়ে যেতেন। তাই নতুন রাস্তা পেয়ে খুশি সকলেই।

advertisement