জানা যাচ্ছে, সোমবার গভীর রাতে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুরের কুড়ি নম্বর রেলগেটের কাছে ভারতীয়া ফ্যাক্টরির পরিত্যক্ত একটি ঘরে হানা দেয়। পুলিশ, প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে পরিত্যক্ত ওই ঘরটিতে বেআইনি অস্ত্র মজুত করা হয়েছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকতেই পর্দা ফাঁস।
advertisement
একটা পুরনো কাঠের বাক্সের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল আগ্নেয়াস্ত্র। ঘটনাস্থল থেকে হাতেনাতে ধরা পড়েন আতর আলী মোল্লা (৪১) নামের এক ব্যক্তি। বারুইপুর থানার পুলিশের এক রাতের অ্যাকশনে বড় সাফল্য। পুলিশ সূত্রে খবর, ধৃত আতর আলী কে.এল.সি থানার অন্তর্গত উসপড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন দিনমজুর বলে দাবি করেছেন। ধৃতকে মঙ্গলবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়।
নির্বাচনের আবহে আগ্নেয়াস্ত্রের ব্যবহার বা উদ্ধারের খবর প্রায়ই শিরোনামে আসে। রাজনৈতিক প্রভাব ও এলাকা দখলে রাখার জন্য বিভিন্ন গোষ্ঠী বা দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র মজুত করে। রাজনৈতিক প্রতিপক্ষ বা ভোটারদের ভয় দেখাতে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা করে দুষ্কৃতীরা। ভোটের সময় অস্ত্রের চাহিদা বাড়ায় চোরাকারবারিরা সক্রিয় হয়ে ওঠে। ভিনরাজ্য থেকেও অবৈধ আগ্নেয়াস্ত্র সীমানা পেরিয়ে নিয়ে আসা হয় রাজ্যে। তবে আতর আলী কী উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র মজুত করেছিলেন, কোথায় থেকে তিনি এটি জোগাড় করেছেন, তার সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তদন্ত করছে পুলিশ।
