এলাকাবাসীরা সকালে রাস্তার ধারে দেহটি পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে বারুইপুর থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।
advertisement
প্রাথমিকভাবে মৃত্যুর কারণ স্পষ্ট নয়, তবে সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়, যদিও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
এদিকে, অভিনব কাইয়াদায় ছিনতাই হাওড়ায়। বৃদ্ধাকে শাড়ি টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে সর্বস্ব লুঠ করে পলাতক যুবক। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশের জালে অভিযুক্ত যুবক। হাওড়ার বেলিলিয়াস রোডের ঘটনা। এলাকার বৃদ্ধাদের শাড়ি আর ১০০০ টাকা দেওয়া হচ্ছে বলে ডেকে নিয়ে গিয়ে একটি ঘরে বসিয়ে, তাঁর পরনের যাবতীয় সোনার গহনা খুলে নিয়ে চম্পট দিয়েছিল এক যুবক। গোটা ঘটনা সিসিটিভি বন্দী হয়। সিসিটিভি ফুটেজ দেখেই কলকাতা থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে।
