TRENDING:

Amit Shah: বয়সসীমায় ৫ বছরের ছাড়, ৪৫ দিনে সপ্তম বেতন কমিশন! সরকারি চাকরি নিয়ে তিন বড় ঘোষণা শাহের

Last Updated:

মথুরাপুরের সভা থেকে সরকারি চাকরি নিয়ে তিন বড় প্রতিশ্রুতি দিলেন অমিত শাহ৷

advertisement
বিজেপি ক্ষমতায় এলে দু মাসের মধ্যে রাজ্য সরকারি চাকরিতে শূন্যপদ পূরণ করার উদ্যোগ নেওয়া হবে৷ ডিসেম্বরের মধ্যেই পূরণ করা হবে সব শূন্যপদ৷ শুধু তাই নয়, সরকারি চাকরির বয়সীমাও ৫ বছর বাড়ানো হবে৷ সোমবার মথুরাপুরের জনসভা থেকে এমনই প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷
মথুরাপুরের সভায় অমিত শাহ৷
মথুরাপুরের সভায় অমিত শাহ৷
advertisement

শুধু তাই নয়, এ দিন সপ্তম বেতন কমিশন কার্যকর করা নিয়ে বড় প্রতিশ্রুতি দিয়েছেন অমিত শাহ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিজেপি ক্ষমতায় এলে ৪৫ দিনের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন কার্যকর করা হবে৷

আরও পড়ুন: ‘একজন ভোটার থাকলেও আমিই জিতব!’ ভবানীপুরে তিনিই প্রার্থী, ঘোষণা করে দিলেন মমতা

advertisement

অমিত শাহ বলেন, ‘বছরের পর বছর ধরে রাজ্য সরকারি চাকরিতে নিয়োগ বন্ধ৷ দুর্নীতি হচ্ছে৷ স্থায়ী পদে নিয়োগ বন্ধ৷ গোটা দেশের যুব সম্প্রদায় সরকারি চাকরিতে সুযোগ পাচ্ছেন৷ বাংলার যুবসমাজ সেই সুযোগ থেকে বঞ্চিত৷ এতে তাঁদের কোনও দোষ নেই৷ তাই বিজেপি ক্ষমতায় আসার দু মাসের মধ্যে সমস্ত সরকারি চাকরিতে শূন্যপদ পূরণের উদ্যোগ নেওয়া হবে৷ ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে সব শূন্যপদ পূরণ করা হবে৷ বছরের পর বছর নিয়োগ বন্ধ থাকায় যুবসমাজের অনেকেরই সরকারি চাকরির আবেদন করার বয়স পেরিয়ে গিয়েছে৷ আমি আজ ঘোষণা করছি, বিজেপি ক্ষমতায় এলে সরকারি চাকরির বয়সসীমা ৫ বছর বৃদ্ধি করা হবে৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ৭২ ঘণ্টা আগে সীমান্তে ‘নো এন্ট্রি’! জলপাইগুড়িতে কড়া নজরদারি, যাতায়াত বন্ধে প্রশাসনের বড় সিদ্ধান্ত
আরও দেখুন

একই সঙ্গে সপ্তম বেতন কমিশন নিয়েও সরকারি কর্মচারীদের জন্য বড় প্রতিশ্রুতি দিয়েছেন অমিত শাহ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গত ১৫ বছর ধরে সরকারি কর্মচারীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক সহযোগিতা করেছেন৷ কিন্তু তার বদলে তাঁরা কী পেয়েছেন? গোটা দেশের সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের হারে বেতন পাচ্ছেন৷ আর কয়েকদিন পরে তো অষ্টম বেতন কমিশন কার্যকর হবে৷ আর বাংলার সরকারি কর্মীদের মমতা দিদি ষষ্ঠ বেতন কমিশনের হারে টাকা দিচ্ছেন৷ বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার ৪৫ দিনের মধ্যে সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন কার্যকর করা হবে৷’

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/দক্ষিণ ২৪ পরগনা/
Amit Shah: বয়সসীমায় ৫ বছরের ছাড়, ৪৫ দিনে সপ্তম বেতন কমিশন! সরকারি চাকরি নিয়ে তিন বড় ঘোষণা শাহের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল